ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই পাঁচজনকে জয়যুক্ত করুন — কিশোরগঞ্জে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 24

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জে জনসাধারণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় ভৈরব উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এই আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন,
“এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা নিজের হিসাব বুঝবেন, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সমস্যা সমাধান নিরীক্ষণ করবেন।”

তিনি আরও বলেন, “দেশ গড়তে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আন্দোলনও আমরা সবাই মিলে করেছি। যদি খাল খনন কর্মসূচি শুরু করতে হয়, মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাতে হয়, কৃষক কার্ড বিতরণ করতে হয়, অথবা ইমাম-খতিবদের সম্মান নিশ্চিত করতে হয়—একমাত্র ধানের শীষকে জয়যুক্ত করলেই তা সম্ভব।”

সমাবেশে পাঁচজন সংসদীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, “আপনাদের এলাকার রাস্তাঘাট ঠিক করতে, স্কুল-কলেজ উন্নত করতে, হাসপাতালগুলোতে ওষুধ ও ডাক্তার সরবরাহ নিশ্চিত করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আপনারা নির্বাচিতদের কাছে গিয়ে বলতে পারবেন, আমাদের এই সমস্যা সমাধান করুন।”

তিনি ভোটারের সতর্কতা ও দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে বলেন, “সবচেয়ে আগে ভোট দিতে হবে। কোথায়? ধানের শীষে। ভোটকেন্দ্রে চোখ-কান খোলা রাখতে হবে যাতে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া যায়।”

বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন:

  • কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর): জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম

  • কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): আইনজীবী মো. জালাল উদ্দীন

  • কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল): সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক

  • কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর): সৈয়দ এহসানুল হুদা

  • কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): মো. শরীফুল আলম

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি নেতা ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সমাবেশে উপস্থিত হতে পারেননি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

এই পাঁচজনকে জয়যুক্ত করুন — কিশোরগঞ্জে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বার্তা

প্রকাশঃ ০২:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬