ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাজমুলের পদত্যাগ দাবি: সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 27

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবির এই পরিচালকের পদত্যাগ দাবি করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ ঘোষণা দেন। তিনি বলেন, মাঠে যাবো একটাই শর্তে—বিসিবি থেকে যদি আনুষ্ঠানিকভাবে কমিটমেন্ট আসে যে ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যক্তি বিসিবিতে থাকবেন না। যদি থাকেন, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। এটা বিসিবির অফিসিয়াল ঘোষণা হতে হবে।

কোয়াব সভাপতি আরও বলেন, ক্রিকেটাররা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। এই বক্তব্যের মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রতিটি সেক্টরকেই তিনি অসম্মান করেছেন। ক্রিকেটের প্রতি তাঁর কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে আমাদের দাবি মানতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এম নাজমুল ইসলাম। টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না হলে খেলোয়াড়দের পেছনে ব্যয় করা অর্থ ফেরত চাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে কোটি কোটি টাকা খরচ করছি, সেই টাকা আমরা কি ফেরত চাইছি নাকি?

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ পর্যন্ত আমরা কি কোনো বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? আমরা তো প্রত্যেকবারই বলতে পারি—তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার সেটা ফেরত দাও।

এই মন্তব্য ঘিরেই ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কোয়াবের দাবি সত্ত্বেও এখনো এম নাজমুল ইসলাম পদত্যাগ করেননি। ফলে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর রাখার ঘোষণা দিয়েছেন।

এই সিদ্ধান্তের ফলে বিপিএলসহ দেশের চলমান ও আসন্ন ক্রিকেট কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিস্থিতি সমাধানে বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে ক্রিকেটাঙ্গন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

নাজমুলের পদত্যাগ দাবি: সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের

প্রকাশঃ ০৩:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬