ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বইমেলার উদ্বোধন

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 7

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বইমেলা। শনিবার দুপুর ১টায় উদ্বোধন হওয়া এ আয়োজনে সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনুবাদক আনিসুজ্জামান এবং কবি শামীম আজাদ।

বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সভাপতি মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক রূপা চক্রবর্তী প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা ও সংস্কৃতির শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে বইমেলার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষ অতিথির বক্তব্যে অনুবাদক আনিসুজ্জামান বাংলা সাহিত্যকে বিশ্বপরিসরে পরিচিত করে তুলতে অনুবাদের গুরুত্বের ওপর আলোকপাত করেন। কবি শামীম আজাদ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিয়মিত সাহিত্যচর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লেখক মাসুক ইবনে আনিস এবং গবেষক ফারুক আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় হেনা বেগমকে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে পাঠাভ্যাস, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে।

শেয়ার করুন

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বইমেলার উদ্বোধন

প্রকাশঃ ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬