ঢাকা ১১:০৮ , Mon, ০৯ Nov ২০২৬

পাইলট হওয়ার স্বপ্ন থেকে বায়োকেমিস্ট্রি, যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন বগুড়ার সাদিয়া

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৪
  • / 21
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ক্লারমন্ট কলেজে বৃত্তিসহ স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ পেয়েছেন বগুড়ার সাদিয়া ইয়াসমিন শ্রাবণী। ছবি: সংগৃহীত

বগুড়া (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ক্লারমন্ট কলেজে স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য বছরে ৯০ হাজার ৩২৫ ডলারের বৃত্তি পেয়েছেন বাংলাদেশের বগুড়ার মেয়ে সাদিয়া ইয়াসমিন শ্রাবণী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। চার বছরের স্নাতক শিক্ষায় বৃত্তির মোট মূল্য প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা। বায়োকেমিস্ট্রিতে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিজ্ঞানে পিএইচডি করে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ক্ষমতায়নে কাজ করতে চান তিনি।

ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন সাদিয়া। ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছা পূরণ না হলেও পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে নিজের আগ্রহ ধরে রাখেন তিনি। বিভিন্ন অলিম্পিয়াড, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে এ পর্যন্ত ১২৩টি পদক ও পুরস্কার অর্জন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন সাদিয়া। আন্তর্জাতিক ফলিত রসায়ন অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক অর্জনের পাশাপাশি পেয়েছেন কমনওয়েলথ ইয়ং লিডার অ্যাওয়ার্ড।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য ১৮টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন তিনি। এর মধ্যে ১৪টি বিশ্ববিদ্যালয় তাঁকে বৃত্তিসহ ভর্তির প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ক্লারমন্ট কলেজে পড়ার সিদ্ধান্ত নেন সাদিয়া। সেখানে বায়োকেমিস্ট্রিতে স্নাতক সম্পন্ন করবেন তিনি।

প্রতি বছর তাঁর জন্য বরাদ্দ ৯০ হাজার ৩২৫ ডলারের বৃত্তির আওতায় থাকা-খাওয়াসহ ব্যক্তিগত খরচ বহন করা হবে। ফলে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যয়ের বড় অংশ নিয়ে তাঁকে চিন্তা করতে হবে না।

পড়াশোনা শেষে স্বাস্থ্যবিজ্ঞানে পিএইচডি করার পরিকল্পনা রয়েছে সাদিয়ার। ভবিষ্যতে বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিয়ে কাজ করতে চান তিনি। উচ্চশিক্ষায় অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোই তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য।

❤️
👏
🙂
😞

পাইলট হওয়ার স্বপ্ন থেকে বায়োকেমিস্ট্রি, যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন বগুড়ার সাদিয়া

প্রকাশঃ ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৪