ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১০:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও সৈন্য উপস্থিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। শনিবার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এ বিষয়ে কড়া মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধ একটি বিষয় পরিষ্কারভাবে প্রমাণ করেছে—আমাদের অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না; বরং সেগুলো নিজেই একটি হুমকি।

গালিবাফ আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য অন্য সবকিছুকে ত্যাগ করতে প্রস্তুত এবং ইসরায়েল ছাড়া অন্য কারও ব্যাপারে তাদের তেমন মাথাব্যথা নেই। তাঁর ভাষায়, যারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বা তাদের আশ্রয়ে থাকে, তারা বাস্তবে অরক্ষিত অবস্থায় রয়েছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে স্বাভাবিক কার্যক্রম বজায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই অন্যায্য যুদ্ধের ১৫ দিন পার হয়েছে। পরিবহন ও যোগাযোগসহ নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের জনগণের সহায়তায় সরকার এই পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে ক্ষতি করেছে, তা আগের চেয়ে আরও সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে।

সূত্র: এএফপি

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য ‘হুমকি’ মার্কিন ঘাঁটি: ইরানের স্পিকার

প্রকাশঃ ১০:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬