ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নগর ব্যবস্থাপনা ও জীবিকার ভারসাম্যে হকার পুনর্বাসনের কথা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৯:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 3

মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছবি: তানভীর আহাম্মেদ

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান। তিনি বলেন, শিল্প খাত পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্টদের নিয়ে কাজ শুরু হয়েছে এবং দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বন্ধ কলকারখানা চালুর দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে এবং চলতি সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ সভা নির্ধারণ করা হয়েছে। সেখানে দ্রুততম সময়ে কীভাবে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করা যায় এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন শিল্পকারখানা স্থাপিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং অর্থনীতিতে গতি ফিরবে।

রাজধানীতে হকার পুনর্বাসন প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তিনি জানান, নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এ জন্য পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ শুরু হয়েছে।

রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পরিবারভিত্তিক সহায়তা, কৃষিঋণ সহায়তা, সেচব্যবস্থা উন্নয়ন এবং প্রতিভা বিকাশে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ধরে রাখতে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

নগর ব্যবস্থাপনা ও জীবিকার ভারসাম্যে হকার পুনর্বাসনের কথা বললেন তারেক রহমান

প্রকাশঃ ০৯:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬