ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি দ্রুত অবনতির পথে, শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৮:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • / 4

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ছবি: রয়টার্স

ইরানকে ঘিরে যুদ্ধাবস্থা ও আঞ্চলিক অস্থিরতা দ্রুত গভীর হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও জটিল হয়ে উঠছে এবং তা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস বলেন, এখন আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান খুঁজে বের করার সময়। এমন উদ্যোগ নিতে হবে, যাতে সংঘাতের বিস্তার ঠেকানো যায় এবং শান্তির পথ তৈরি হয়।

জাতিসংঘ মহাসচিবের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রইসরায়েল ইরানকে ঘিরে নতুন সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। একই সময়ে ইরানও হামলার শিকার হলে পাল্টা জবাব দেওয়ার কঠোর অবস্থান জানিয়েছে।

চলমান উত্তেজনায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে গেলে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপরও পড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংকট নিরসনে বৈশ্বিক পর্যায়ে আলোচনার আহ্বান জোরালো হচ্ছে। তবে মাঠের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন নির্ভর করছে সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর।

শেয়ার করুন

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি দ্রুত অবনতির পথে, শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশঃ ০৮:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬