ঢাকা ০৯:১৬ রবিবার, Wed, ০১ Jul ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৯:১৫:৩৪ রবিবার, ১ জুলাই ২০২৬
  • / 2

বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক ও জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

১১তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মুহিত ১৯৯৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক জীবনে তিনি দেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বহুপাক্ষিক কূটনীতি, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।

২০২৪ সালে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ প্রকল্প সেবা সংস্থা (ইউএনওপিএস)-এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের (ইউএন পিসবিল্ডিং কমিশন) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ডেনমার্কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত এবং অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে হাঙ্গেরি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া ও আইসল্যান্ডে সমবর্তী রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের সক্ষমতা যুক্তরাজ্যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুহাম্মদ আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমাও সম্পন্ন করেছেন।

শেয়ার করুন

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত

প্রকাশঃ ০৯:১৫:৩৪ রবিবার, ১ জুলাই ২০২৬