ঢাকা ০৩:০৭ , Fri, ০৭ Aug ২০২৬

মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নাসার নতুন মিশনে নেতৃত্বে বাংলাদেশি লামীয়া আশরাফ মওলা

শাহারিয়া নয়ন
  • প্রকাশঃ ০৭ অগাস্ট ২০২৬, ১৪:২৫
  • / 4
নাসার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা গ্রাফিক্স: প্রজন্ম কথা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং সৌরজগতের বাইরের নতুন গ্রহের সন্ধানে পরিচালিত এই বৈজ্ঞানিক মিশনের গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী লামীয়া আশরাফ মওলা।

লামীয়া আশরাফ মওলা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের হুইটিন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী। এর আগে তিনি ২০২১ সালে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রকল্পের গবেষণা দলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। এবার ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপের গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বর্তমানে মহাবিশ্বের উৎপত্তি, গঠন ও বিবর্তন নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান করে এটি প্রায় সাড়ে পাঁচ বছর ধরে মহাকাশের বিভিন্ন তথ্য ও ছবি পাঠিয়ে আসছে।

বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বের দৃশ্যমান অংশ, অর্থাৎ গ্রহ, নক্ষত্র, গ্যাস ও ধুলিকণা মিলিয়ে মোট ভরের প্রায় ৫ শতাংশ। অবশিষ্ট প্রায় ৯৫ শতাংশই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যার প্রকৃতি এখনো পুরোপুরি জানা যায়নি। এই অজানা অংশের বৈশিষ্ট্য ও মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে আরও নির্ভুল তথ্য সংগ্রহের লক্ষ্যেই তৈরি করা হয়েছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ।

লামীয়া আশরাফ মওলা জানিয়েছেন, নতুন এই টেলিস্কোপ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য উদ্ঘাটনের পাশাপাশি সৌরজগতের বাইরের নতুন গ্রহ শনাক্ত করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশে মহাকাশ গবেষণার সুযোগ আরও বিস্তৃত করার সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাসার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে টেলিস্কোপটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। সেখান থেকে এটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে নেওয়া হয়েছে উৎক্ষেপণের প্রস্তুতির জন্য।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ আগস্ট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। এর মাধ্যমে মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধানে নাসার নতুন অধ্যায়ের সূচনা হবে।

❤️
👏
🙂
😞

মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নাসার নতুন মিশনে নেতৃত্বে বাংলাদেশি লামীয়া আশরাফ মওলা

প্রকাশঃ ০৭ অগাস্ট ২০২৬, ১৪:২৫