ঢাকা ০৮:২৫ , Sun, ১৬ Aug ২০২৬
বিশ্বসমাচার
কানাডা
আন্তর্জাতিক শিক্ষার্থীদের বললেন প্রাদেশিক প্রধানমন্ত্রী

কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৬ অগাস্ট ২০২৬, ১৭:৪৪
  • / 4
ফাইল ছবি সংগৃহীত

এডমন্টন, ১৬ আগস্ট, (প্রজন্ম কথা) কানাডায় পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে গিয়ে অর্জিত শিক্ষা ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আলবার্টার প্রধানমন্ত্রী ড্যানিয়েল স্মিথ। তিনি বলেছেন, স্টুডেন্ট ভিসা কানাডায় পড়াশোনার জন্য দেওয়া একটি অস্থায়ী নথি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকলে শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে হবে।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মিথ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় পড়াশোনার উদ্দেশ্য ও ভিসার শর্ত সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রদেশের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত। তবে সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের কানাডায় শিক্ষা গ্রহণের পর নিজ দেশে ফিরে গিয়ে সেই শিক্ষা কাজে লাগিয়ে জীবন গড়ে তোলাই প্রত্যাশিত।

স্মিথের এই বক্তব্য এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কাজের অনুমতি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিয়ে সাম্প্রতিক উদ্বেগের মধ্যে। বিশেষ করে ভারতের কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা শেষে পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP) পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন এবং এ নিয়ে বিক্ষোভও হয়েছে।

কানাডার আলবার্টার প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু ক্ষেত্রে এমন কোর্স বা শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল, যার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা শেষে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল। তিনি এ ধরনের প্রত্যাশার বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।

স্মিথের বক্তব্যের মূল বিষয় হলো, কানাডায় পড়াশোনার অনুমতি এবং স্থায়ীভাবে বসবাসের অধিকার এক বিষয় নয়। কোনো শিক্ষার্থী পড়াশোনার জন্য কানাডায় যাওয়ার পর স্থায়ী বসবাসের অনুমতি না পেলে এবং তার বৈধ থাকার সময় শেষ হয়ে গেলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।

সূত্র: ইকোনমিক টাইমস

❤️
👏
🙂
😞

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বললেন প্রাদেশিক প্রধানমন্ত্রী

কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান

প্রকাশঃ ১৬ অগাস্ট ২০২৬, ১৭:৪৪