ঢাকা ০৪:০৫ , Sat, ০৭ Nov ২০২৬
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক

নিউইয়র্কের ট্রেমন্টে ১৩টি সাশ্রয়ী ফ্ল্যাটের লটারি, মাসিক ভাড়া ২ হাজার ৪০ ডলার থেকে

মুশফিকুর রহমান
  • প্রকাশঃ ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭
  • / 8
নিউইয়র্কের ব্রঙ্কসের ট্রেমন্ট এলাকায় ৪২১২ পার্ক অ্যাভিনিউয়ের আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্ট। ছবি: নিউইয়র্ক সিটি হাউজিং কানেক্ট

নিউইয়র্ক, ৭ নভেম্বর (প্রজন্ম কথা) – নিউইয়র্কের ব্রঙ্কসের ট্রেমন্ট এলাকায় ১৩টি সাশ্রয়ী আবাসনের জন্য আবেদন গ্রহণ চলছে। ৪২১২ পার্ক অ্যাভিনিউয়ের আটতলা আবাসিক ভবনে এসব ফ্ল্যাটের মাসিক ভাড়া ২ হাজার ৪০ ডলার থেকে শুরু। নির্ধারিত আয় ও পরিবারের সদস্যসংখ্যার শর্ত পূরণকারী ব্যক্তিরা এ আবাসন লটারিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ নভেম্বর।

ভবনটিতে মোট ৬৪টি আবাসিক ইউনিট রয়েছে। এর মধ্যে ৫১টি বাজারদরে ভাড়া দেওয়া হবে এবং বাকি ১৩টি ইউনিটের জন্য চলছে সাশ্রয়ী আবাসন লটারি। এসব ইউনিটের জন্য আবেদনকারীদের পরিবারের আয় এলাকার গড় মধ্যম আয়ের ৮০ শতাংশের মধ্যে থাকতে হবে। পাশাপাশি পরিবারের মোট সম্পদের সীমা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬৮০ ডলার।

ফ্ল্যাটের ধরন, ভাড়া ও পরিবারের আয়ের ভিত্তিতে আবেদনের শর্ত আলাদা। লটারিতে দুটি স্টুডিও অ্যাপার্টমেন্ট রয়েছে। প্রতিটির মাসিক ভাড়া ২ হাজার ৪০ ডলার। সর্বোচ্চ দুজন থাকতে পারবেন এসব ইউনিটে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে ৭৫ হাজার ১৮৯ থেকে ১ লাখ ৮ হাজার ৫৬০ ডলারের মধ্যে।

এক শয়নকক্ষের ছয়টি ফ্ল্যাটের মাসিক ভাড়া ২ হাজার ১৭৩ ডলার। প্রতিটিতে সর্বোচ্চ তিনজন থাকতে পারবেন। এ ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ৮১ হাজার ৯০৯ থেকে ১ লাখ ২২ হাজার ১৬০ ডলারের মধ্যে হতে হবে।

দুই শয়নকক্ষের তিনটি ফ্ল্যাটের প্রতিটির ভাড়া মাসে ২ হাজার ৫৮৩ ডলার। এসব ইউনিটে সর্বোচ্চ পাঁচজন বসবাস করতে পারবেন। আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৯৭ হাজার ৪০৬ থেকে ১ লাখ ৪৬ হাজার ৫৬০ ডলার।

এ ছাড়া তিন শয়নকক্ষের দুটি ফ্ল্যাট রয়েছে। প্রতিটির মাসিক ভাড়া ২ হাজার ৯৬২ ডলার। এসব ফ্ল্যাটে সর্বোচ্চ সাতজন থাকতে পারবেন। পরিবারের বার্ষিক আয় হতে হবে ১ লাখ ১২ হাজার ৬৯৮ থেকে ১ লাখ ৬৮ হাজার ৩২০ ডলারের মধ্যে।

ভবনের প্রতিটি অ্যাপার্টমেন্টে প্যাটিও বা বারান্দা, আলাদা শীতাতপনিয়ন্ত্রণ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা, উন্নতমানের রান্নাঘরের সরঞ্জাম, কেবল বা স্যাটেলাইট টেলিভিশন সংযোগ এবং আন্তযোগাযোগের সুবিধা রয়েছে। প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৩০ পাউন্ড ওজনের একটি পোষা প্রাণী রাখার অনুমতি দেওয়া হবে। এ জন্য ২৫০ ডলার পর্যন্ত জামানত লাগতে পারে। তবে সেবামূলক প্রাণীর ক্ষেত্রে ওজনের কোনো সীমা নেই।

ভাড়ার সঙ্গে গরম পানির খরচ অন্তর্ভুক্ত থাকলেও বিদ্যুতের বিল ভাড়াটিয়াকেই দিতে হবে। চুলা ও ঘর গরম রাখার ব্যবস্থার বিদ্যুৎ খরচও এর মধ্যে পড়বে। ভবনের বাসিন্দাদের জন্য কার্ড পরিচালিত যৌথ লন্ড্রি কক্ষ, নিরাপত্তা ক্যামেরা, লিফট ও প্রতিবন্ধীবান্ধব প্রবেশপথের সুবিধা রয়েছে। ভবনের ভেতরে ধূমপান নিষিদ্ধ।

যাতায়াতের দিক থেকেও ভবনটির অবস্থান সুবিধাজনক। কাছেই ট্রেমন্ট রেলস্টেশন, যেখান থেকে হারলেম লাইনের ট্রেন চলাচল করে। এলাকায় বি-এক্স১৫, বি-এক্স৩৬, বি-এক্স৪০, বি-এক্স৪১, বি-এক্স৪১-এসবিএস ও বি-এক্স৪২ বাসের স্টপেজ রয়েছে। আশপাশে ট্রেমন্ট লাইব্রেরি, রিচম্যান পার্ক, ওয়াল্টার গ্ল্যাডউইন পার্ক এবং কয়েকটি স্কুলও রয়েছে।

আগ্রহীদের নির্ধারিত আয়, পরিবারের সদস্যসংখ্যা ও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে অথবা ডাকযোগে পাঠানো যাবে। ডাকযোগে আবেদনপত্র পেতে নিজের ঠিকানা লেখা খাম পাঠাতে হবে ৪২১২ পার্ক অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টস, কেয়ার অব রেসাইড নিউইয়র্ক, ৩৪৯ কিপ স্ট্রিট, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২১১ ঠিকানায়।

অনলাইনে আবেদন ও বিস্তারিত শর্ত জানা যাবে নিউইয়র্ক সিটির আবাসন বিভাগের ওয়েবসাইটে: আবাসন লটারির আবেদন ও তথ্য। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর। নির্ধারিত যোগ্যতা পূরণ করলেও অতিরিক্ত বাছাইয়ের শর্ত প্রযোজ্য হতে পারে।

❤️
👏
🙂
😞

নিউইয়র্কের ট্রেমন্টে ১৩টি সাশ্রয়ী ফ্ল্যাটের লটারি, মাসিক ভাড়া ২ হাজার ৪০ ডলার থেকে

প্রকাশঃ ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭