ঢাকা ০২:১৫ , Wed, ২৫ Nov ২০২৬
বিজ্ঞাপন
লেখালেখি
গল্প

অপেক্ষার শেষেও যে একা

শাহারিয়া নয়ন
  • প্রকাশঃ ২৫ নভেম্বর ২০২৬, ১৪:০৩
  • / 0
ছবি: গ্রাফিক্স- প্রজন্ম কথা

রাত তখন ২টা ১৭ মিনিট।

বিজ্ঞাপন

ঘরের বাতিটা বন্ধ। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে আছি। শহরটা ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। মাঝেমধ্যে দু-একটা গাড়ি চলে যাচ্ছে রাস্তা দিয়ে। অথচ আমার চোখে ঘুম নেই। ফোনের স্ক্রিনে একটা ছবি খোলা। ছবিতে মেহরীন হাসছে। পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার হাত ধরে আছে সে। ছবির নিচে ছোট্ট একটা ক্যাপশন-‘নতুন শুরুর গল্প।’

কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকলাম।

অদ্ভুত ব্যাপার, একটা সময় এই মেয়েটাই আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখত। কত পরিকল্পনা ছিল করতো! কোথায় যাব, কীভাবে থাকব, ভবিষ্যতে আমাদের জীবনটা কেমন হবে সবকিছু নিয়ে কত কথা হতো। অথচ আজ সে অন্য কারও হাত ধরে নতুন জীবনের গল্প লিখছে।

বিজ্ঞাপন

আমি ছবিটা বন্ধ করে দিলাম।

মেহরীনকে হারানোর কষ্টটা এখন আর আগের মতো তীব্র নয়। কিন্তু অদ্ভুতভাবে সেটা কখনো পুরোপুরি কমেও যায়নি। মনে হয়, বুকের ভেতর কোথাও একটা পুরোনো ক্ষত রয়ে গেছে। বাইরে থেকে শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু একটু ছুঁয়ে দেখলেই আবার ব্যথা করে।

মেহরীন একসময় আমার জন্য অপেক্ষা করত। প্রতিদিন, প্রতিরাতে। আমার একটা ফোনকল, একটা ছোট্ট মেসেজ কিংবা কয়েক মিনিটের কথা বলার জন্যও তার কত আকুলতা ছিল।

এই তো সেদিনের কথা। রাত তখন প্রায় একটা। হঠাৎ আমার আবদার, শাড়ি পরে একটা ছবি পাঠাতে হবে। আবদারটা হয়তো পাগলামিই ছিল, কিন্তু মেহরীনের চেষ্টা ছিল দেখার মতো।

বিজ্ঞাপন

আমার কথা শুনে সে বলল,
ফোন রাখো, পাঁচ মিনিট পর কল করছি।

আমি পাঁচ মিনিট অপেক্ষা করব ভেবেছিলাম। কিন্তু সেই পাঁচ মিনিট কখন যে ত্রিশ মিনিট পেরিয়ে গেল, বুঝতেই পারিনি। এরপর একের পর এক ফোন আসতে লাগল। একটা, দুটো, তিনটা… কিন্তু ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছি।

রাত তখন তিনটারও বেশি। মেহরীন তার মায়ের শাড়ি পরে ছবি তুলেছে। একবার নয়, বারবার। ছবি পাঠিয়েছে, মেসেজ দিয়েছে, আবার ফোন করেছে। তার কাছে হয়তো রাতের ওই সময়টুকু ছিল আমার জন্য নিজের মতো করে কিছু করার আনন্দ। আর আমার কাছে তখন ছিল শুধুই ঘুম।

সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই দেখি, একের পর এক মিসড কল। মেসেজ ইনবক্সে বেশ কয়েকটা ছবি। শাড়ি পরা মিষ্টি মেয়েটার একের পর এক ছবি।

বিজ্ঞাপন

ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গেই ফোন করেছিলাম। ওপাশ থেকে অভিমানী কণ্ঠে কত কথাই না বলল সে! তার রাগ, অভিমান আর অপেক্ষার গল্প শুনছিলাম। তখন হয়তো বিষয়টা আমার কাছে খুব সাধারণ মনে হয়েছিল। কিন্তু আজ বুঝি, সেই ছোট্ট আবদারের মধ্যে কতটা ভালোবাসা, কতটা আগ্রহ আর আমাকে খুশি করার চেষ্টা লুকিয়ে ছিল।

আমি তখন বুঝিনি।

অথবা বুঝেও গুরুত্ব দিইনি।

সে একদিন বলেছিল,
– নীল, মানুষ কত দিন অপেক্ষা করতে পারে?

বিজ্ঞাপন

আমি হেসে উত্তর দিয়েছিলাম,
– যত দিন ভালোবাসে।

মেহরীন সেদিন আর কিছু বলেনি। শুধু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল। এখন বুঝি, সেই নীরবতার ভেতরেই হয়তো তার অপেক্ষার শেষটা লেখা শুরু হয়েছিল।

কিন্তু আমি তার কথাগুলোকে কখনো যথেষ্ট গুরুত্ব দিইনি।

হয়তো ভেবেছিলাম, সে থাকবে। হয়তো মনে হয়েছিল, আমার জন্য তার অপেক্ষার কোনো শেষ নেই।

কিন্তু মানুষের অপেক্ষারও একটা সীমা থাকে। ভালোবাসা থাকলেই যে কেউ সারাজীবন অপেক্ষা করবে, এমন কোনো কথা নেই।

একদিন মেহরীন সত্যিই ক্লান্ত হয়ে গেল। আমার কাছ থেকে কোনো নিশ্চয়তা না পেয়ে, কোনো উত্তর না পেয়ে, একসময় নিজেকে সরিয়ে নিল। তারপর নিজের মতো করে নতুন একটা জীবন শুরু করল।

আজ তার সেই নতুন জীবনের ছবি দেখছি।

অদ্ভুত ব্যাপার, তার ভালো থাকার ছবিটা দেখে আমার খারাপ লাগছে। অথচ একসময় তার ভালো থাকার জন্য আমিই যথেষ্ট ছিলাম না।

ফোনটা পাশে রেখে দিলাম।

কিন্তু আমার গল্পে মেহরীনই একমাত্র মানুষ নয়।

আমার জীবনে অদিতিও আছে।

অদিতিরও একটা অতীত আছে। এমন কিছু গল্প, কিছু অনুভূতি, কিছু না-পাওয়ার অভিজ্ঞতা, যা তাকে আমার কাছে আসার আগেই অনেকটা বদলে দিয়েছিল। তবে তার জীবনে আমার উপস্থিতিটা ছিল অন্যরকম।

আমার একটা ফোনকলের জন্য, একটু সময়ের জন্য, সামান্য একটু গুরুত্বের জন্য। কখনো অভিমান করে, কখনো রাগ করে, আবার কিছুক্ষণ পর নিজেই সব ভুলে কথা বলতে আসে।

আমি বুঝতে পারি, সে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়ছে।

মাঝেমধ্যে সে বলে,
– নীল, তুমি কি কখনো বুঝবে আমি তোমাকে কতটা চাই?

আমি চুপ করে থাকি।

সে আবার বলে,
– আমি জানি না, তোমার জীবনে আমার কোনো ভবিষ্যৎ আছে কি না। তবু কেন জানি তোমার অপেক্ষা ছেড়ে যেতে পারি না।

কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠত। কারণ আমি জানি, অদিতির সঙ্গে যা হচ্ছে, তার দায় আমারও।

আমি তাকে কোনো নিশ্চয়তা দিইনি। আবার পুরোপুরি দূরেও সরিয়ে দিতে পারিনি। সে আমার অপেক্ষায় আছে, আর আমি পড়ে আছি এক অজানা গন্তব্যের পথে যার শেষ কোথায়, তা নিজেও জানি না।

একদিকে মেহরীন। যে আমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে অন্য কারও হাত ধরে নতুন জীবন শুরু করেছে।

অন্যদিকে অদিতি। যে আমাকে পাওয়ার আশায় এখনো নিজের জীবন থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে।

আর মাঝখানে আমি একা।

মেহরীন প্রায়ই আমাকে বলত,
– তুমি কেন বারবার তাকে সুযোগ করে দাও? কেন তাকে এমন একটা জায়গায় রাখো, যেখান থেকে সে তোমাকে নিয়ে নতুন করে আশা করতে শুরু করে?

মেহরীনের এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। হয়তো সে বুঝতে পারত, আমার জীবনে অদিতির উপস্থিতি কীভাবে আমাদের সম্পর্কের ভেতর একটা অদৃশ্য দূরত্ব তৈরি করছে। কিন্তু অদিতি এসবের কিছুই জানত না। সে মেহরীনকে চিনত না, জানতও না আমার জীবনে তার অবস্থান কোথায়। আমি কখনো তাকে মেহরীনের কথা জানাইনি।

অদিতি শুধু জানত, সে আমাকে চায়।

আমি জানি, মেহরীন আর ফিরবে না। তার জীবনে এখন অন্য একজন মানুষ আছে। হয়তো সে এখন ভালো আছে, হয়তো আমার কথা তার আর মনেও পড়ে না। অথবা পড়ে।

আবার এটাও জানি, অদিতি আমার জন্য অপেক্ষা করতে করতে একদিন হয়তো মেহরীনের মতোই ক্লান্ত হয়ে যাবে। সেও হয়তো একসময় নিজের জন্য অন্য একটা জীবন বেছে নেবে।

সবকিছুই আমি দেখতে পাচ্ছি। বুঝতে পারছি কী হচ্ছে, কেন হচ্ছে। অথচ কিছুই বদলাতে পারছি না।

সবচেয়ে বেশি কষ্ট হয় নিজের দিকে তাকালে।

আমি কাউকে ধরে রাখতে পারিনি। যে আমাকে চেয়েছিল, তাকে অপেক্ষা করিয়েছি। যে এখনো আমাকে চায়, তাকেও অপেক্ষায় রেখেছি। আর নিজে পড়ে আছি এমন এক চক্রের মধ্যে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছি না।

মাঝেমধ্যে নিজেকেই প্রশ্ন করি, আসলে আমি কী চাই?

মেহরীনকে ফিরে পেতে চাই? নাকি অদিতিকে হারাতে চাই না? নাকি আমি শুধু চাই, কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, কেউ একজন আমাকে চেয়ে যাক, অথচ আমাকে কোনো সিদ্ধান্ত নিতে না হোক?

প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই।

শুধু এটুকু বুঝি, দুজন মানুষের জীবনে আমার উপস্থিতি থাকলেও কারও জীবনেই আমি সত্যিকারের আপন হয়ে উঠতে পারিনি।

মেহরীন আমাকে না পেয়ে নতুন কাউকে খুঁজে নিয়েছে। অদিতি আমাকে পাওয়ার আশায় নিজেকে হারাচ্ছে। আর আমি নিজের পুরোনো ব্যথাকে সঙ্গী করে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি।

রাত আরও গভীর হয়।

ফোনের স্ক্রিনে অদিতির একটা মেসেজ ভেসে ওঠে।

‘ঘুমিয়ে পড়েছো? তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে।’

আমি মেসেজটা পড়ি। উত্তর দিতে গিয়ে আবার থেমে যাই।

কী লিখব তাকে?

যে মানুষটা আমার জন্য অপেক্ষা করছে, তাকে কি বলব যে আমার নিজেরই আর কোথাও যাওয়ার জায়গা নেই?

অদিতি প্রায়ই জিজ্ঞেস করে,
– তুমি কি এখনো মেহরীনকে ভালোবাসো?

আমি উত্তর দিই না।

সে আবার বলে,
সে জানে না, মেহরীন কে। জানে না, কেন তার সঙ্গে আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার কথা আমি কখনো প্রকাশ করিনি। সে জানে না, তার অপেক্ষা আর আমার নীরবতার মাঝখানে দাঁড়িয়ে একসময় মেহরীন নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। মেহরীনও কখনো মুখে কিছু বলেনি। তবে তার কিছু প্রশ্ন, কিছু অভিমান আর নীরবতার ভেতর দিয়ে আমি বুঝতে পারতাম, সে কতটা আঘাত পেয়েছিল।

হয়তো এটাই ছিল মেহরীনের সবচেয়ে বড় না-বলা কথা সে আমাকে হারানোর চেয়ে বেশি কষ্ট পেয়েছিল আমাকে অন্য কারও জন্য হারাতে বসে থাকার অনুভূতিতে।

ফোনটা উল্টে রেখে জানালার বাইরে তাকাই।

হঠাৎ মনে হয়, জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হয়তো কাউকে হারানো নয়। সবচেয়ে বড় ব্যর্থতা হলো, নিজের সামনে দুজন মানুষের জীবন বদলে যেতে দেখা, অথচ নিজের জীবনটাকে একটুও এগিয়ে নিতে না পারা।

মেহরীন তার অপেক্ষার অবসান ঘটিয়েছে। অদিতি এখনো অপেক্ষার মধ্যে বেঁচে আছে।

আর আমি?

আমি দুজনের গল্পের মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন একজন মানুষ, যার নিজের গল্পে শেষ পর্যন্ত কেউ নেই।

শাহারিয়া নয়ন, লেখক ও সাংবাদিক

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

অপেক্ষার শেষেও যে একা

প্রকাশঃ ২৫ নভেম্বর ২০২৬, ১৪:০৩