ঢাকা ০৮:৪০ , Tue, ২৪ Nov ২০২৬
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক

নিউইয়র্কে অভিবাসীদের জন্য সপ্তাহে সাত দিন বিনা মূল্যে আইনি সহায়তা, যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ সেবাও

ফাহিম আহমেদ নিউইয়র্ক
  • প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ২০:৩৫
  • / 6
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি অভিবাসীদের জন্য বিনা মূল্যে আইনি সহায়তা ফোনসেবার সময় সপ্তাহের সাত দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ছবি: নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়

নিউইয়র্ক (প্রজন্ম কথা): অভিবাসনসংক্রান্ত আইনি সহায়তা পেতে এখন থেকে সপ্তাহের সাত দিনই ফোন করতে পারবেন নিউইয়র্কের অভিবাসীরা। নগর কর্তৃপক্ষের অভিবাসনবিষয়ক দপ্তরের (এমওআইএ) বিনা মূল্যের আইনি সহায়তা ফোনসেবার সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান কোয়ামে মামদানি। নতুন ব্যবস্থায় অভিবাসন অবস্থা নির্বিশেষে পছন্দের ভাষায় বিনা মূল্যে, নিরাপদ ও গোপনীয় আইনি সহায়তা পাওয়ার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

মেয়রের কার্যালয় জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা এবং শনিবার ও রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। আগে কর্মদিবসের বাইরে এ সেবা পাওয়া যেত না। এখন সপ্তাহান্তেও অভিবাসীরা ফোন করে আইনি পরামর্শ, নিজেদের অধিকার সম্পর্কে তথ্য এবং প্রয়োজনীয় কমিউনিটি সেবার সন্ধান পাবেন।

সহায়তা পেতে ১-৮০০-৩৫৪-০৩৬৫ নম্বরে ফোন করা যাবে। বিকল্প হিসেবে ৩১১ নম্বরে কল করে ‘ইমিগ্রেশন লিগ্যাল’ বললেও সংশ্লিষ্ট সেবায় যোগাযোগ করা যাবে।

মেয়র জোহরান মামদানি বলেন, নিউইয়র্ক সিটিতে ৩০ লাখের বেশি অভিবাসী বসবাস করেন। তাঁদের প্রত্যেকের অধিকার জানা, নিজেদের করণীয় সম্পর্কে ধারণা পাওয়া এবং প্রয়োজনের সময় সহায়তার জন্য নির্ভরযোগ্য কারও কাছে পৌঁছানোর সুযোগ থাকা উচিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রায় ১৫ লাখ ডলারের নতুন বরাদ্দের মাধ্যমে ফোনসেবাটি সপ্তাহের সাত দিন চালু করা হয়েছে। কর্মজীবী নিউইয়র্কবাসীর অনেকেই সপ্তাহের কর্মদিবসে সময় পান না। তাই সপ্তাহান্তে সেবা চালু থাকলে তাঁরাও প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য ফোন করতে পারবেন।

মামদানি আরও বলেন, কেন্দ্রীয় সরকার অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছে। এর বিপরীতে নগর কর্তৃপক্ষ বাস্তব সহায়তা নিয়ে পাশে দাঁড়াচ্ছে। তিনি মেয়র থাকা পর্যন্ত নগরীর প্রত্যেক অভিবাসীর পাশে সহায়তার ব্যবস্থা থাকবে বলেও উল্লেখ করেন।

বাড়ছে ভাষাগত সহায়তা, যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন উদ্যোগের অংশ হিসেবে ফোনসেবায় আরবি, ম্যান্ডারিন চীনা ও হাইতিয়ান ক্রেওল ভাষায় কথা বলতে পারেন, এমন অতিরিক্ত পরামর্শক নিয়োগ করা হবে। বর্তমানে এ সেবায় ইংরেজি, ফরাসি, হাইতিয়ান ক্রেওল, স্প্যানিশ ও ওলোফ ভাষায় কথা বলার সুযোগ রয়েছে। পাশাপাশি ফোনের মাধ্যমে দোভাষী সুবিধা ব্যবহার করে আরও ২০০টির বেশি ভাষায় সহায়তা নেওয়া যাবে।

বিজ্ঞাপন

সেবা আরও সহজলভ্য করতে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় হোয়াটসঅ্যাপ যোগাযোগও চালু করেছে অভিবাসনবিষয়ক দপ্তর। এ ছাড়া অফিস সময়ের পর ফোনের উত্তর দেওয়া ও পরে কল করে যোগাযোগের ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কণ্ঠসাড়া পদ্ধতি চালুর কাজ চলছে।

নিউইয়র্কের অর্থনৈতিক ন্যায়বিচারবিষয়ক উপমেয়র জুলি সু বলেন, অভিবাসীরা শহরের প্রতিবেশী ও সমাজের অংশ। তাঁদের মর্যাদা ও সম্মান প্রাপ্য। অনেক সময় কোনো কর্মী তাঁর প্রাপ্য মজুরি চাইলে নিয়োগকর্তা অভিবাসন কর্তৃপক্ষকে খবর দেওয়ার হুমকি দেন। আবার কিছু প্রতারক আইনি সহায়তার নামে অর্থ নিয়ে কোনো সেবাই দেন না।

তিনি বলেন, দীর্ঘ সময় কাজ শেষে বাড়ি ফেরা কোনো কর্মী যেন ফোন করে নিজের অধিকার সম্পর্কে জানতে পারেন এবং নিয়োগকর্তা মজুরি না দিলে কী করতে হবে, সে বিষয়ে পরামর্শ পান, সেই লক্ষ্যেই ফোনসেবার সময় বাড়ানো হয়েছে।

অভিবাসনবিষয়ক দপ্তরের কমিশনার ফাইজা এন আলী বলেন, কেন্দ্রীয় পর্যায়ে অভিবাসন আইন প্রয়োগ জোরদার এবং নীতিমালায় পরিবর্তনের কারণে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা বেড়েছে। এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য আইনি সহায়তা ও তথ্য পাওয়ার সুযোগ আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফোনসেবার সময় বাড়ানোর ফলে অভিবাসন অবস্থা নির্বিশেষে নিউইয়র্কবাসী বিনা মূল্যে ও গোপনীয় আইনি সহায়তা পেতে পারবেন। অভিবাসীরা যেন জানেন, তাঁরা একা নন এবং প্রয়োজনের সময় নগর কর্তৃপক্ষের সহায়তা পাওয়া যাবে, সেটিই এ উদ্যোগের লক্ষ্য।

২০২৭ অর্থবছরে প্রায় ১৫ লাখ ডলার বরাদ্দ

মামদানি প্রশাসন ২০২৭ অর্থবছরের বাজেটে অভিবাসন আইনি সহায়তা ফোনসেবা এবং এর বর্ধিত সময়সূচির জন্য প্রায় ১৫ লাখ ডলার বরাদ্দ রেখেছে। অতিরিক্ত অর্থ দিয়ে আরও বেশি ফোনকলের উত্তর দেওয়া এবং অভিবাসীদের পরিবর্তিত আইনি প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার সক্ষমতা বাড়ানো হবে।

এর আগে গত আগস্টে অভিবাসনবিষয়ক দপ্তর এ ফোনসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে ৩ লাখ ডলারের প্রচারাভিযান শুরু করে। মুদ্রিত সংবাদমাধ্যম, বেতার, ডিজিটাল বিজ্ঞাপন এবং কমিউনিটি পর্যায়ের প্রচারের মাধ্যমে ১৭টি ভাষায় নিউইয়র্কবাসীর কাছে তথ্য পৌঁছানো হয়। ভাষাগুলোর মধ্যে ছিল ইংরেজি, স্প্যানিশ, চীনা, রুশ, পুলার, তিব্বতি, তাগালগ, নেপালি, কিচওয়া, সোনিনকে, আরবি, পাঞ্জাবি, ফরাসি, হাইতিয়ান ক্রেওল, উর্দু, ওলোফ ও মিন নান।

বিজ্ঞাপন

ক্যাথলিক চ্যারিটিজ কমিউনিটি সার্ভিসেসের প্রধান নির্বাহী লিসা ফ্লোরেস বলেন, সপ্তাহের সাত দিন সেবা চালু এবং বিভিন্ন ভাষায় কথা বলতে পারেন এমন পরামর্শক নিয়োগের উদ্যোগ অভিবাসীদের নির্ভরযোগ্য তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগ বাড়াবে। অভিবাসনসংক্রান্ত প্রশ্ন ও উদ্বেগ কর্মদিবসের শেষ সময় কিংবা সপ্তাহান্তে থেমে থাকে না। তাই সেবার সময় বাড়ানোর মাধ্যমে আরও বেশি ব্যক্তি ও পরিবারের কাছে পৌঁছানো এবং তাঁদের প্রয়োজনীয় আইনি ও সামাজিক সহায়তার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

নিউইয়র্কে অভিবাসীদের জন্য সপ্তাহে সাত দিন বিনা মূল্যে আইনি সহায়তা, যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ সেবাও

প্রকাশঃ ২৪ নভেম্বর ২০২৬, ২০:৩৫