ঢাকা ০৪:৫৭ , Wed, ২৫ Nov ২০২৬
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক

নিউইয়র্কে সিটি বাইকের ই-বাইক ভাড়া সর্বোচ্চ ৩ ডলার ৬৫ সেন্ট, ২০২৯ সাল পর্যন্ত স্থির থাকবে সদস্য ফি

ফাহিম আহমেদ নিউইয়র্ক
  • প্রকাশঃ ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০
  • / 3
নিউইয়র্কে সিটি বাইকের সদস্যদের জন্য ৪৫ মিনিটের ই-বাইক যাত্রার সর্বোচ্চ ভাড়া ৩ ডলার ৬৫ সেন্ট নির্ধারণ করেছে মেয়র মামদানি প্রশাসন। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ২৫ নভেম্বর (প্রজন্ম কথা): নিউইয়র্ক সিটির সাইকেল শেয়ারিং সেবা সিটি বাইকের সদস্যদের জন্য ই-বাইক ব্যবহারের ভাড়া সর্বোচ্চ ৩ ডলার ৬৫ সেন্ট নির্ধারণ করা হয়েছে। মেয়র জোহরান কোয়ামে মামদানি, নগরীর পরিবহন বিভাগের কমিশনার মাইক ফ্লিন এবং সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান লিফটের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। পাশাপাশি সদস্যপদ ফি ও অন্যান্য নির্ধারিত চার্জ ২০২৯ সালের ২৬ মে পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

আগামী ২০২৭ সালের ১৯ জানুয়ারি থেকে নতুন ভাড়া কার্যকর হবে। সিটি বাইকের সদস্য এবং কম ভাড়ায় সাইকেল ব্যবহারের কর্মসূচির আওতাভুক্ত ব্যক্তিরা সর্বোচ্চ ৪৫ মিনিটের ই-বাইক যাত্রার জন্য ৩ ডলার ৬৫ সেন্টের বেশি দেবেন না। বর্তমানে যেসব স্বল্পদৈর্ঘ্যের যাত্রায় এই অঙ্কের চেয়ে কম খরচ হয়, সেগুলোর ভাড়া অপরিবর্তিত থাকবে।

নতুন ভাড়া কাঠামোর ফলে প্রতিটি যাত্রায় সদস্যদের সর্বোচ্চ ৮ ডলার ৫০ সেন্ট পর্যন্ত সাশ্রয় হবে। এতে ই-বাইকের সর্বোচ্চ ভাড়া দুই-তৃতীয়াংশের বেশি কমবে। পাশাপাশি অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই সর্বোচ্চ ৩১ মিনিট বেশি সাইকেল চালানোর সুযোগ পাবেন সদস্যরা।

চুক্তি অনুযায়ী, বার্ষিক সদস্যপদ ফি, প্রতি মিনিটের সদস্য ভাড়া এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত ব্যবহারের চার্জ অবিলম্বে স্থির করা হয়েছে। লিফটের সঙ্গে নগর কর্তৃপক্ষের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিন ২০২৯ সালের ২৬ মে পর্যন্ত এসব ফি বাড়ানো হবে না।

বিজ্ঞাপন

মেয়র মামদানি বলেন, নিউইয়র্কে চলাচলের খরচ প্রতি মিনিটে বাড়তে থাকা উচিত নয়। কর্মজীবী অনেক বাসিন্দার কাছে এক এলাকা থেকে অন্য এলাকায় সাইকেল চালিয়ে যাওয়াও বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। ই-বাইকের ভাড়া সর্বোচ্চ ৩ ডলার ৬৫ সেন্ট নির্ধারণ এবং ২০২৯ সাল পর্যন্ত দাম স্থির রাখার মাধ্যমে নগরবাসীর যাতায়াত আরও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবহন বিভাগের কমিশনার মাইক ফ্লিন বলেন, নগরবাসীর যাতায়াতের খরচ কমানো এবং চলাচল সহজ করাও নিউইয়র্ককে সাশ্রয়ী করার অংশ। ই-বাইক ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণের ফলে বাসিন্দারা প্রতি মিনিটের বাড়তি খরচ নিয়ে চিন্তা না করে সাইকেল চালানোর সুযোগ পাবেন।

সিটি বাইকের মহাব্যবস্থাপক প্যাট্রিক নথ বলেন, প্রতিদিন কাজ, পড়াশোনা ও ব্যক্তিগত প্রয়োজনে নিউইয়র্কবাসী সিটি বাইক ব্যবহার করেন। নতুন ভাড়া নির্ধারণের ফলে আরও বেশি মানুষ এই সেবা ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি অতিরিক্ত চার্জিং স্টেশন স্থাপন করা হলে সাইকেল রাখার স্থানেই ব্যাটারি চার্জ করা সম্ভব হবে। এতে ব্যাটারি বদলানোর জন্য কর্মীদের এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার প্রয়োজন কমবে এবং ব্যবহারকারীদের জন্য চার্জ থাকা ই-বাইক সহজলভ্য হবে।

নতুন ভাড়া সর্বোচ্চ সীমা কার্যকর হলে ম্যানহাটনে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সর্বোচ্চ ৪৫ মিনিটের ই-বাইক যাত্রার জন্য আগে নির্ধারিত ৫ ডলারের ৪০ সেন্টের সীমা বাতিল হবে। সদস্যদের জন্য এককালীন বরাদ্দ থাকা ৬০ মিনিটের ই-বাইক ব্যবহারের সুবিধাও এর পরিবর্তে নতুন ভাড়া কাঠামোর আওতায় আসবে।

বিজ্ঞাপন

ভাড়া কমানোর পাশাপাশি সিটি বাইকের পরিচালন ব্যয় কমাতে লিফটকে সহায়তা করবে নগর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে স্টেশনগুলোতে সরাসরি বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে চার্জিং ব্যবস্থা স্থাপন সহজ ও দ্রুত করা হবে। ২০২৭ সালের শুরুর দিকে ১৩০টির বেশি স্টেশনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সিটি বাইকের কর্মীরা বিভিন্ন স্টেশনে গিয়ে কম চার্জ থাকা ব্যাটারি খুলে চার্জ করা ব্যাটারি বসান। নতুন ব্যবস্থায় স্টেশনে সাইকেল রাখা অবস্থাতেই ব্যাটারি চার্জ করা যাবে। এতে ম্যানুয়ালি ব্যাটারি বদলানোর প্রয়োজন কমবে, বেশি সংখ্যক ই-বাইক ব্যবহারের উপযোগী থাকবে এবং পরিচালনব্যবস্থা আরও পরিবেশবান্ধব হবে।

গত মাসে মেয়র মামদানি ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের সাতটি এলাকায় সিটি বাইকের বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেন। ওই উদ্যোগে ২৩০টির বেশি নতুন স্টেশন এবং ৩ হাজার ৭০০টি সাইকেল রাখার স্থান যুক্ত হয়েছে। সম্প্রসারণ, নতুন ভাড়া নির্ধারণ ও মূল্য স্থির রাখার উদ্যোগ মিলিয়ে নগরীর বিভিন্ন এলাকায় সাইকেল শেয়ারিং সেবা আরও সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, প্রতিমাসে লাখ লাখ যাত্রায় সিটি বাইক ব্যবহার করা হয়। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ও পার্কে যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ভাড়া বেড়ে যাওয়ায় অনেকের জন্য সেবাটি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তে সেই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

বিজ্ঞাপন

কাউন্সিল সদস্য লিংকন রেস্টলার বলেন, সিটি বাইক দীর্ঘদিন ধরে নিউইয়র্কের যাতায়াতব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সাইকেল শেয়ারিং কর্মসূচিতে পরিণত হয়েছিল। ভাড়া কমানোর দাবিতে তিনি দুই বছর আগে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর প্রস্তাব ছিল, সিটি বাইকের ভাড়া পাতালরেল বা বাসের ভাড়ার সমান পর্যায়ে নির্ধারণ করা। তিনি নিজে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি বার সিটি বাইক ব্যবহার করেছেন বলেও জানান।

পরিবহনবিষয়ক কাউন্সিল কমিটির প্রধান শন আব্রেউ বলেন, কোনো কোনো দিনে সিটি বাইকে দুই লাখের বেশি যাত্রা হয়, যা পাথ ট্রেনের যাত্রীর সংখ্যার কাছাকাছি। নতুন ভাড়ার ফলে আরও বেশি মানুষ সাইকেল ব্যবহার করতে পারবেন এবং যাতায়াতের খরচ কমাতে পারবেন।

পরিবহন অধিকারবিষয়ক সংগঠন ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক বেন ফার্নাস বলেন, দীর্ঘদিন ধরে ভাড়া বাড়তে থাকায় অনেক নিউইয়র্কবাসীর জন্য সিটি বাইক ব্যবহার করা কঠিন হয়ে উঠেছিল। সাশ্রয়ী ভাড়ার দাবিতে হাজারো বাসিন্দা তাঁদের সংগঠনের আবেদনে স্বাক্ষর করেছিলেন। নতুন চুক্তিকে তিনি তাঁদের দাবির অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

ওপেন প্ল্যানসের সহ-নির্বাহী পরিচালক সারা লিন্ড বলেন, বাস ও পাতালরেলের মতো সিটি বাইকও সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী হওয়া উচিত। নতুন সিদ্ধান্তে গাড়ির বিকল্প হিসেবে দ্রুত, পরিচ্ছন্ন ও কার্যকর যাতায়াতের সুযোগ বাড়বে।

বিজ্ঞাপন

স্ট্রিটসপ্যাকের নির্বাহী পরিচালক এরিক ম্যাকক্লুর বলেন, ই-বাইকের অতিরিক্ত ভাড়া কমিয়ে আনা সাশ্রয়ী যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তাঁর মতে, প্রতি মিনিটের ভাড়া নিয়ে উদ্বেগ কমলে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাগিদে অতিরিক্ত গতিতে সাইকেল চালানোর প্রবণতাও কমতে পারে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

নিউইয়র্কে সিটি বাইকের ই-বাইক ভাড়া সর্বোচ্চ ৩ ডলার ৬৫ সেন্ট, ২০২৯ সাল পর্যন্ত স্থির থাকবে সদস্য ফি

প্রকাশঃ ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০