ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন-চার বছরের মধ্যে নিউইয়র্ক হবে সম্পূর্ণ মুসলিম শহর—বিতর্কিত মন্তব্য মার্কিন সিনেটর টিউবারভিলের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৪:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 142

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামার রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল আবারও বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায়। এবার তিনি দাবি করেছেন, তিন থেকে চার বছরের মধ্যে নিউইয়র্ক সিটি সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকায় পরিণত হবে।

স্টিভ ব্যাননের পরিচালিত ‘ওয়ার রুম’ নামের এক পডকাস্টে অংশ নিয়ে টিউবারভিল বলেন,

নিউইয়র্কে কী ঘটল, তা আমরা দেখেছি। আমরা নিউইয়র্ককে হারিয়েছি। তিন-চার বছরের মধ্যে এটি পুরোপুরি মুসলিম শহরে পরিণত হবে। তারা এটাই চায়।

তার এই মন্তব্য আসে নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে জোরান মামদানির বিজয়ের তিন দিন পর। মামদানি হচ্ছেন শহরটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।

টিউবারভিলের এই মন্তব্য মার্কিন রাজনীতিতে বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

এনওয়াই ডেইলি নিউজ জানিয়েছে, টিউবারভিল দৃশ্যত ধারণা করছেন—নিউইয়র্কের প্রায় ৯ শতাংশ মুসলিম জনগোষ্ঠী এখন আরও সম্প্রসারিত হবে এবং শহরটি মুসলিমদের ‘আমন্ত্রণ জানানো পরিকল্পনা’ হাতে নেবে।

৭১ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিক বলেন,

তারা (মুসলিমরা) সেখানে সবকিছু বিনা মূল্যে পাবে, তারপর সারা দেশে ছড়িয়ে পড়বে।

এদিকে, বিশ্লেষকদের মতে, টিউবারভিলের এ বক্তব্য মার্কিন রাজনীতিতে ধর্মীয় সহিষ্ণুতার পরিপন্থী এবং নির্বাচনী প্রচারণায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব উসকে দিতে পারে।

জোরান মামদানি, যিনি পূর্বে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ছিলেন, তিনি নগরবাসীর জন্য সাশ্রয়ী জীবনযাপন, ভাড়ানিয়ন্ত্রণ ও সামাজিক সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচনে জয় পান।

উল্লেখ্য, টমি টিউবারভিল ২০২১ সালে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি অবার্ন ইউনিভার্সিটি ফুটবল দলের কোচ হিসেবে অ্যালাবামায় পরিচিতি পান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

তিন-চার বছরের মধ্যে নিউইয়র্ক হবে সম্পূর্ণ মুসলিম শহর—বিতর্কিত মন্তব্য মার্কিন সিনেটর টিউবারভিলের

প্রকাশঃ ০৪:৩৪:২০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫