ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তফসিল মানি না স্লোগানে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
  • প্রকাশঃ ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 89

নগরের বন্দর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। আজ সকালে | ছবি: ভিডিও থেকে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ ও বন্দর থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনা ঘটেছে। শনিবার সকালে হাতে ব্যানার নিয়ে সংগঠনটির কয়েকজন নেতা–কর্মী এ মিছিল করেন। পরে এ–সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন নেতা–কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে স্লোগান দিচ্ছেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘অবৈধ তফসিল মানি না, মানব না’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ এবং ‘অবৈধ রায় মানি না, মানব না’।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে। এরপরও বিভিন্ন সময়ে চট্টগ্রাম নগরের একাধিক এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের মিছিলের ঘটনা ঘটেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শনিবার সকালে নগরের ২ নম্বর গেট থেকে প্রবর্তক মোড়ের দিকে ছাত্রলীগের একটি মিছিল হয়। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে।

অন্যদিকে, বন্দর থানাধীন একটি এলাকায়ও মিছিলের খবর পাওয়া গেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, কোন এলাকায় মিছিলটি হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনা ঘটেছে। গত ১০ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় এবং গত ২৯ নভেম্বর চটেশ্বরী সড়কে মিছিল হয়। ওই সময় চটেশ্বরী এলাকায় মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার তথ্য গোপনের অভিযোগে পরে চকবাজার থানার চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তফসিল মানি না স্লোগানে

প্রকাশঃ ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫