ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মরুর দেশ মরক্কোতে হঠাৎ বন্যা: প্রাণ গেল ৩৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০৮:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 60

মাত্র এক ঘণ্টার অতি ভারী বর্ষণে উত্তর আফ্রিকার মরুপ্রধান দেশ মরক্কোর সাফি প্রদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন। তবে আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) ভোর থেকে মরক্কোর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে তা হঠাৎ করে প্রবল বর্ষণে রূপ নেয় এবং এক ঘণ্টার কিছু বেশি সময় স্থায়ী থাকে। এই স্বল্প সময়ের তীব্র বর্ষণেই সাফি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের কর্মকর্তারা।

বন্যার ফলে এখন পর্যন্ত অন্তত ৭০টি বাড়ি ও দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফি প্রদেশের প্রধান শহর সাফিতেই বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ঐতিহাসিক ও পর্যটননির্ভর শহর সাফির সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রবল বর্ষণ ও পানির তোড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সড়ক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।

উল্লেখ্য, মরক্কোর বিভিন্ন অঞ্চলে গত প্রায় সাত বছর ধরে খরা পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘমেয়াদি খরার মধ্যেই হঠাৎ এমন প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যা দেশটির জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মরুর দেশ মরক্কোতে হঠাৎ বন্যা: প্রাণ গেল ৩৭ জনের

প্রকাশঃ ০৮:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫