ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 74

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে মালয়েশিয়ার দুই রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে ৭২ জন বাংলাদেশিসহ মোট ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, জোহর রাজ্যের জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় অবস্থিত একটি কম্পিউটার যন্ত্রাংশ প্রস্তুতকারী কারখানায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পিতভাবে অবৈধ অভিবাসী শ্রমিক নিয়োগের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)-এর সহযোগিতায় ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা অভিযানটি পরিচালনা করে। অভিযানে দেখা যায়, বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক বৈধ ভ্রমণ নথি ও কাজের পারমিট ছাড়াই কারখানাটিতে কর্মরত ছিলেন।

তিনি জানান, অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও দ্রুত সব বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য কারখানার মানবসম্পদ বিভাগের দুইজন স্থানীয় পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে।

জোহরের অভিযানে আটক ৩৫৬ জনের মধ্যে রয়েছেন ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

দাতুক মোহদ রুসদি আরও বলেন, প্রাথমিক তদন্তে কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগসংক্রান্ত শর্ত ভঙ্গের বিষয়টিও রয়েছে। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে যারা মুনাফা অর্জন করছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। জোহরজুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র ভেঙে দেওয়া হবে।

এদিকে, নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ওই অভিযানে আটক সবাই বাংলাদেশি নাগরিক।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৭২ বাংলাদেশিসহ ৪০২ জন আটক

প্রকাশঃ ০২:১৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫