ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মানবিক সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: সংসদীয় কমিটির প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 82

ভারতের সংসদে পেশ করা এক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে নেওয়া হয়েছে এবং দেশটির ঐতিহ্য ও মূল্যবোধ বিবেচনায় রাখা হয়েছে। খবরটি জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এ সংক্রান্ত রিপোর্ট ভারতের সংসদে পেশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংসদীয় কমিটি লক্ষ্য করেছে যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানকে ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের আলোকে নির্ধারণ করেছে। গুরুতর দুর্দশাগ্রস্ত বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার ঐতিহ্য ভারতের রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সংসদীয় কমিটিকে জানান, শেখ হাসিনা তার কাছে থাকা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন। তবে ভারত কখনোই তাকে ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা স্থান প্রদান করেনি, স্পষ্ট করেন তিনি।

প্রতিবেদনটি সংসদে উপস্থাপনের পর বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ ইতোমধ্যেই তাকে ফিরিয়ে নেওয়ার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভারতের মানবিক সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: সংসদীয় কমিটির প্রতিবেদন

প্রকাশঃ ০১:৩৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫