ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১১:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 114

রাঙ্গামাটি শহরের খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান এবং দুটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাস টার্মিনাল সংলগ্ন একটি দোকান থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে এবং টার্মিনালে পার্কিং করা বাসে ছড়িয়ে পড়ে। দোকান মালিকরা দ্রুত দোকান থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং নিজেদের উদ্যোগে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছোটন দাশ। তিনি জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলেন। ভোরে আগুনের খবর পেয়ে এসে দেখেন সব শেষ হয়ে গেছে। তার দোকানে প্রায় ৩৫টি নতুন জেনারেটর এবং কিছু সরকারি জেনারেটর মেরামতের জন্য রাখা ছিল, যার সবই পুড়ে গেছে। এছাড়া আগুনে ভস্মীভূত হয়েছে দুটি বাস এবং আরও তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সট্রাকটর মো. মুর্শিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ফার্নিচারের দোকানে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফার্নিচার ও জেনারেটরের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

রাঙ্গামাটিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

প্রকাশঃ ১১:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫