ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / 77

গাজীপুর-২ (সদর–টঙ্গী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল করেছে দলটির মনোনয়ন প্রত্যাশী ও শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকারের সমর্থকেরা।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সালাউদ্দিন সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির নাম ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এর পরপরই মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সালাউদ্দিন সরকারের সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে চেরাগ আলী বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীরা ‘ন্যায্য মনোনয়ন চাই’, ‘তৃণমূলের মতামত মানতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় সালাউদ্দিন সরকার বলেন, ‘আমি দলের একজন কর্মী। দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। তবে গাজীপুর-২ আসনের বাস্তবতা যেভাবে পরিবর্তিত হয়েছে, তাতে তৃণমূল নেতাকর্মীদের মতামত গুরুত্ব দিয়ে শোনা উচিত। দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করব।’

প্রসঙ্গত, বাংলাদেশ নির্বাচন কমিশন গাজীপুর-২ আসন থেকে টঙ্গী, গাছা ও পূবাইলের আংশিক এলাকা নিয়ে গাজীপুর-৬ নামে একটি নতুন সংসদীয় আসন সৃষ্টি করে গেজেট প্রকাশ করে। পরে উচ্চ আদালত থেকে ওই গেজেট বাতিল হলে টঙ্গী পুনরায় গাজীপুর-২ আসনের অন্তর্ভুক্ত হয়। এ কারণে দলীয় মনোনয়নকে ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিল

প্রকাশঃ ১২:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫