ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা’র কোপ, অভিযুক্ত যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশঃ ০৩:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 65

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ঢুকে দা দিয়ে কুপিয়ে এক পুলিশ কনস্টেবলকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভেতরে এ হামলার শিকার হন পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম। এ ঘটনায় অভিযুক্ত যুবক বাহাদুর হোসেন বাদল (১৯)-কে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

আটক বাদল চৌদ্দগ্রাম থানাসংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশ না করার জন্য নিষেধ করা হয়। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে আবারও থানার ভেতরে প্রবেশ করে সে।

এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল শরিফুল ইসলাম বাদলকে গরু নিয়ে থানায় ঢুকতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দার উল্টো পিঠ দিয়ে শরিফুল ইসলামের শরীরে একাধিক আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে কনস্টেবলের মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত কনস্টেবলের চিৎকার শুনে থানার ভেতরে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাদলকে আটক করে থানা হেফাজতে নেন। পরে আহত কনস্টেবল শরিফুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল বিগত কয়েক বছর ধরে থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করত, এতে গাছপালা নষ্ট হচ্ছিল। বারবার নিষেধ করা হলেও সে তা মানেনি। মঙ্গলবার বিকেলে থানার মূল গেট দিয়ে গরু নিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আঘাত করে।

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বাদলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা’র কোপ, অভিযুক্ত যুবক আটক

প্রকাশঃ ০৩:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫