ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে ফানুস থেকে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 72

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আতশবাজি ও ফানুস ওড়ানোর ফলে রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এলাকার একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের ওই বহুতল ভবনের একাংশজুড়ে আগুন জ্বলছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন না করার নির্দেশনাও দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে-এমন যেকোনো কর্মকাণ্ড থেকেও নগরবাসীকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা ও নির্দেশনা বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে ফানুস থেকে বহুতল ভবনে আগুন

প্রকাশঃ ০৩:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬