ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন পাঁচ নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 50

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় বিএনপির নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঁচজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে তিনি নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন এবং বিষয়টি সংগঠনের কাছে আগেই লিখিতভাবে অবহিত করেছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, তাদের যুক্ত হওয়ায় দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন পাঁচ নেতা

প্রকাশঃ ০৭:৫৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬