ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৫ মানবপাচারকারী আটক, নারী ও শিশুসহ ২০ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১০:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 61

কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় বিশেষ অভিযানে পাঁচজন মানবপাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর আসে যে, নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৩টায় কোস্ট গার্ডের আউটপোস্ট, জাহাজ ও আভিযানিক দল সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়ার পর বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া চালিয়ে কলাতলী বিচ সংলগ্ন এলাকা থেকে সেটি আটক করে। তল্লাশিতে বোটে থাকা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার এবং পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৫ মানবপাচারকারী আটক, নারী ও শিশুসহ ২০ উদ্ধার

প্রকাশঃ ১০:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬