ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ০১:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 61

ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলার প্রেক্ষাপটে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ইসরায়েলি সূত্র এমন তথ্য জানিয়েছে।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেন। শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবিলায় ‘সহায়তার জন্য প্রস্তুত’ রয়েছে।

সপ্তাহান্তে অনুষ্ঠিত ইসরায়েলের নিরাপত্তা–সংক্রান্ত একাধিক বৈঠকে এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে ‘সর্বোচ্চ সতর্কতা’ বলতে বাস্তবে কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ১২ দিনব্যাপী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলায় অংশ নেয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে আলাপের সময় উপস্থিত এক ইসরায়েলি সূত্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।

ইরানে চলমান বিক্ষোভের পরও দেশটিতে সরাসরি হস্তক্ষেপের কোনো প্রকাশ্য ইঙ্গিত দেয়নি ইসরায়েল। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের কারণে দুই চিরবৈরী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার প্রকাশিত আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সব দিক বিবেচনায় আমাদের ইরানের ভেতরে কী ঘটছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ ঘিরে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

প্রকাশঃ ০১:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬