ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“আওয়ামী লীগ পুনর্বাসিত হলে সব ফাঁস করব” – হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশঃ ০৪:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 199

আওয়ামী লীগকে ঘিরে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) করা এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে দেওয়া নিজের বক্তব্যে হাসনাত লেখেন,
“যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং আপসের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।”
তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে লেখেন,
“যারা কম্প্রোমাইজের (আপসের) রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি যদি সেই আচরণ শুরু করি, সেটা সহ্য করার ক্ষমতা আপনাদের নেই। সাবধান হয়ে যান।”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

“আওয়ামী লীগ পুনর্বাসিত হলে সব ফাঁস করব” – হাসনাত আবদুল্লাহ

প্রকাশঃ ০৪:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫