ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিষ্ঠান দখলের আহ্বান, খুনিদের নাম লিপিবদ্ধ করতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশঃ ১০:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 62

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি প্রকাশ্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানিদের প্রতিবাদ অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়ার আহ্বান জানান।

এক পোস্টে ট্রাম্প লেখেন,
‘ইরানের দেশপ্রেমিকেরা, প্রতিবাদ চালিয়ে যান—নিজেদের প্রতিষ্ঠান দখল করুন!!! হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম লিখে রাখুন।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের “বড় মূল্য দিতে হবে।” একই সঙ্গে ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত থাকলে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থগিত রাখার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

আরেকটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন,
‘বিক্ষোভকারীদের অর্থহীন হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। সহায়তা আসছে। MIGA!!!’

এখানে ‘MIGA’ বলতে ট্রাম্প ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ বোঝান, যা তাঁর বহুল ব্যবহৃত রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (MAGA)’-এর আদলে তৈরি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের বার্তা বহন করছে। এতে করে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে, চলমান বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এমন বক্তব্য কূটনৈতিক অচলাবস্থাকে আরও গভীর করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।

এ বিষয়ে এখনো পর্যন্ত ইরান সরকার ট্রাম্পের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

প্রতিষ্ঠান দখলের আহ্বান, খুনিদের নাম লিপিবদ্ধ করতে বললেন ট্রাম্প

প্রকাশঃ ১০:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬