ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের ফের অবরোধ, চরম ভোগান্তি নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 63

ঢাকার বড় সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন ওই সব কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধের ফলে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাঁরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। একই সময় মিরপুরের টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে—ডিসিইউ, ডিসিইউ’—এ ধরনের স্লোগান দেন।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক হাসান বলেন, আমাদের একটাই দাবি—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আর কোনো সময় দিতে চাই না।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়ক ও আশপাশের অন্যান্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি না পেয়ে অনেক যাত্রী হেঁটেই গন্তব্যে রওনা হন। সাভার থেকে গুলিস্তানগামী যাত্রী মো. হানিফ সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়েন। তিনি বলেন, আর কত দাবি আদায় করবে, যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে। জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দেশে সরকার আছে কি না, সেটাই প্রশ্ন। মানুষের ভোগান্তি লাঘবে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাই।

এর আগে বুধবারও একই দাবিতে সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। অল্প সময়ের জন্য মহাখালীতেও সড়ক অবরোধ করা হয়। একই দিনে সহপাঠী হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন। ফলে রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়।

আজ সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে অবরোধের কারণে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত মিরপুর সড়কে দিনভর যানজট ছিল। পাশাপাশি মিরপুর-১, ২ ও ১০ নম্বর এলাকাতেও দীর্ঘ যানজট দেখা যায়।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের পরিমার্জিত খসড়া গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রস্তুতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই সাত কলেজকে ঘিরে সংকট শুরু হয়। সংকট সমাধানে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হলেও প্রথম খসড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি পরিমার্জিত খসড়ায় বলা হয়েছে, কলেজগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে নতুন এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে কার্যক্রম পরিচালনা করবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের ফের অবরোধ, চরম ভোগান্তি নগরবাসীর

প্রকাশঃ ০২:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬