ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে—ক্রিকইনফোর এই দাবি সত্যি নয়: বিসিবি

  • প্রকাশঃ ০২:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 31

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে কোনো ধরনের বাধ্যবাধকতার বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে’—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে বোর্ড।

নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো চিঠির জবাব ইতোমধ্যে পেয়েছে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলোর সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং তা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা বিসিবিকে দিয়েছে আইসিসি। তবে বিসিবির দাবি, আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এই দাবির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

বিসিবি জানায়, কিছু গণমাধ্যমে বোর্ডকে এ বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।

ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিসিবি উল্লেখ করে, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সফল হয়, সে লক্ষ্যে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনা অব্যাহত থাকবে।

বিসিবির মতে, এসব আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে—ক্রিকইনফোর এই দাবি সত্যি নয়: বিসিবি

প্রকাশঃ ০২:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬