ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি দায়িত্বে শৈথিল্য রুখতে সরকারের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০২:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 26

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার। নির্বাচনি দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা, অসহযোগিতা, শৈথিল্য কিংবা ভুল তথ্য প্রদান করলে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ সংক্রান্ত একটি পরিপত্র পাঠানো হয়েছে। একই নির্দেশনা অনুসরণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও তাদের আওতাধীন সকল অধিদপ্তর, দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. খালিদ হোসেন জানিয়েছেন, গত ৯ জানুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত নির্দেশনাপত্র তারা পেয়েছেন এবং মাঠপর্যায়ের সব কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের কাছে তা পাঠানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষক ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সকল ব্যক্তি আইন অনুযায়ী ‘নির্বাচন কর্মকর্তা’ হিসেবে বিবেচিত হবেন এবং তারা সরাসরি নির্বাচন কমিশনের নিকট দায়বদ্ধ থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদান ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে এবং এ অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের আহ্বানে আগামী নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষককে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে সরকার। একই সঙ্গে নির্বাচনি প্রক্রিয়ায় কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন না করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

নির্বাচনি দায়িত্বে শৈথিল্য রুখতে সরকারের কড়া বার্তা

প্রকাশঃ ০২:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬