ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ভোট স্থগিতের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 57

কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ কয়েকটি আসনের একাধিক ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এসব কেন্দ্রের ভোট স্থগিত করা এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের বলেন, তাঁরা সিইসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রের সঙ্গে শতাধিক ভিডিও ফুটেজের লিংক সংযুক্ত করা হয়েছে, যেখানে বেশ কিছু গুরুতর ঘটনার প্রমাণ রয়েছে।

তবে মোট কতটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করা হয়েছে—সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা জানাননি।

মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা-৮ আসনের অন্তত ৩০টি ভোটকেন্দ্র থেকে তাঁদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নোয়াখালী-৬ আসনে গত রাত থেকে সহিংসতা ও রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই ধরনের সমস্যা হয়েছে ঝালকাঠি ও শরীয়তপুরেও, যেখানে দলীয় এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

এ ছাড়া এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, ভোট স্থগিতের দাবি

প্রকাশঃ ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬