ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘অস্বচ্ছ নির্বাচনী অঙ্গন টাকার খেলায় পরিণত’—বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 54

সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার| ছবি: সংগৃহীত   

দেশের নির্বাচনব্যবস্থায় কালোটাকার ব্যাপক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও সাবেক নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তাঁর ভাষায়, ‘নির্বাচন এখন ব্যবসায় পরিণত হয়েছে। টাকা দিয়ে কেনা যায় এমন গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি।’

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫: অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। আলোচনা সভাটির আয়োজন করে দৈনিক বণিক বার্তা।

বদিউল আলম মজুমদার বলেন, একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। কিন্তু বর্তমানে সেই অঙ্গন অস্বচ্ছ হয়ে পড়েছে। তিনি বলেন, নির্বাচনী অঙ্গন পরিচ্ছন্ন নয়, বরং অত্যন্ত অস্বচ্ছ। কালোটাকার প্রভাব যদি দূর করা না যায়, তাহলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না।

তাঁর মতে, ঘোষিত নির্বাচনী ব্যয় কতটুকু সঠিক তা নিয়েও রয়েছে প্রশ্ন। এই ব্যয়ের সঠিক যাচাই-বাছাই করা গেলে অন্তত নির্বাচন ও রাজনীতিতে টাকার খেলা কিছুটা কমানো সম্ভব।

সুজন সম্পাদক বলেন, নির্বাচনে দুর্বৃত্তায়ন দূর করতে না পারলে আমাদের সব চেষ্টা পণ্ডশ্রম হবে।

তিনি জোর দিয়ে বলেন— রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও সময়ের দাবি। নাগরিক সমাজ, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় ভূমিকা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতার কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, একসঙ্গে দল, সরকার ও সংসদের প্রধান হওয়ার কারণে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ওঠেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু স্বৈরতান্ত্রিক পদ্ধতিটা রয়ে গেছে। এই কাঠামো পরিবর্তন না হলে একই ধরনের পরিস্থিতি আবারও ঘটবেই।

তাঁর মতে, নির্বাচন কমিশনকে পুরোপুরি স্বাধীন ও দলনিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত— উভয় ধরনের সংস্কার প্রয়োজন।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

‘অস্বচ্ছ নির্বাচনী অঙ্গন টাকার খেলায় পরিণত’—বদিউল আলম মজুমদার

প্রকাশঃ ০৮:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫