ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের মাঠে ৫১ দলের ২ হাজার ৯০ জন প্রার্থী, আওয়ামী লীগসহ আটটি দল ভোটে নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 72

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবার নির্বাচনে অংশ নিতে ৫১টি রাজনৈতিক দলের ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, সোমবার (নির্ধারিত সময় অনুযায়ী) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। দেশের ৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

ইসির তথ্যমতে, এবার নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি-মোট ৩৩১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ জন প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। তৃতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রার্থী সংখ্যা ২৬৮ জন।
এ ছাড়া জাতীয় পার্টি (জাপা) দিয়েছে ২২৪ জন, গণঅধিকার পরিষদ ১০৪ জন, এনসিপি ৪৪ জন এবং জাসদ ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে।

এদিকে সারা দেশে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বাতিল হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দিতে পারেনি নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, মনোনয়ন যাচাই শেষে ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরদিন যেসব প্রার্থী বৈধ হিসেবে চূড়ান্ত হবেন, তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা এবং প্রার্থীরা নামবেন ভোটের মাঠে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগসহ আটটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে না, যা নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি করেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভোটের মাঠে ৫১ দলের ২ হাজার ৯০ জন প্রার্থী, আওয়ামী লীগসহ আটটি দল ভোটে নেই

প্রকাশঃ ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬