ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, সিদ্ধান্ত জানাল আইসিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 25

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। সে কারণে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি।

আইসিসি আরও জানায়, টুর্নামেন্ট শুরুর সময় অত্যন্ত নিকটে চলে আসায় বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব নয়—এই কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হলেও, বিষয়টি নিয়ে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ‘স্বচ্ছ ও গঠনমূলক’ একাধিক দফা আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল আইসিসি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নে উপসংহার টানা হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই।

আইসিসি জানায়, এই সব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে আইসিসি সিদ্ধান্তে পৌঁছেছে যে, প্রকাশিত ইভেন্ট সূচি সংশোধন করা উপযুক্ত হবে না।

এর ফলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে বলে নিশ্চিত করেছে আইসিসি।

শেয়ার করুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, সিদ্ধান্ত জানাল আইসিসি

প্রকাশঃ ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬