ঢাকা ১০:৪০ , Fri, ১৮ Sep ২০২৬

নিউইয়র্ক পুলিশে যোগ দিলেন মৌলভীবাজারের শাহারিয়ার সালমান

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্ক
  • প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫
  • / 4
নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার শাহারিয়ার সালমান আরাফাত ছবি: প্রজন্ম কথা

নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা ইউনিয়নের শাহারিয়ার সালমান আরাফাত। তাঁর এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

শাহারিয়ার সালমান আরাফাত জয়পাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল্লাহ সাহেবের ছেলে। প্রবাসের মাটিতে তাঁর এই সাফল্য কুলাউড়া ও বৃহত্তর জয়পাশার জন্যও গর্বের বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে শাহারিয়ার সালমান আরাফাত জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগে চাকরি পাওয়ার দীর্ঘ পথচলায় তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির ভাইয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি মা-বাবা ও আত্মীয়স্বজনের দোয়া ও শুভকামনার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চাকরি পাওয়ার পর তিনি তাঁর পাশে থাকা পরিবার ও স্বজনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া কামনা করেন।

শাহারিয়ার সালমান আরাফাতের এই সাফল্যে বৃহত্তর জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাসে নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে শাহারিয়ারের এই অর্জন এলাকার তরুণদের জন্যও অনুপ্রেরণার কারণ হয়ে উঠেছে।

❤️
👏
🙂
😞

নিউইয়র্ক পুলিশে যোগ দিলেন মৌলভীবাজারের শাহারিয়ার সালমান

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫