ঢাকা ০৯:০২ , Fri, ২০ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
যুক্তরাজ্য

পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ব্রিটেনে ২৮ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে টেসকো, আবেদন করবেন যেভাবে

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ২০ নভেম্বর ২০২৬, ১৪:২৫
  • / 17
বড়দিনের মৌসুম সামনে রেখে যুক্তরাজ্যজুড়ে ২৮ হাজারের বেশি অস্থায়ী কর্মী নিয়োগ দিচ্ছে সুপারমার্কেট চেইন টেসকো। ছবি: টেসকো

লন্ডন (প্রজন্ম কথা): বড়দিন ও নতুন বছরের ব্যস্ত কেনাকাটার মৌসুম সামনে রেখে যুক্তরাজ্যজুড়ে ২৮ হাজারের বেশি অস্থায়ী কর্মী নিয়োগ দিচ্ছে সুপারমার্কেট চেইন টেসকো। এসব পদে ঘণ্টাপ্রতি বেতন শুরু হবে ১৩.২৮ পাউন্ড থেকে। লন্ডনের এম২৫ মোটরওয়ের ভেতরের শাখাগুলোতে ঘণ্টাপ্রতি বেতন ১৪.৫৫ পাউন্ড। আগ্রহীরা অনলাইনে টেসকোর চাকরির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

টেসকোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বড়দিনের মৌসুমে ক্রেতাদের বাড়তি চাপ সামাল দিতে বিভিন্ন সুপারস্টোর ও এক্সট্রা শাখায় কর্মী নেওয়া হবে। পাশাপাশি দেশটির বিভিন্ন বিতরণকেন্দ্রেও সীমিতসংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের ক্ষেত্রে প্রধানত দুই ধরনের কাজের সুযোগ থাকছে। একটি হলো দোকানে ক্রেতাদের সেবা দেওয়া। অন্যটি অনলাইনে অর্ডার করা নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করা। বিতরণকেন্দ্রেও পণ্য সংগ্রহের কাজে কিছু কর্মী নেওয়া হবে।

বেতনের ক্ষেত্রে লন্ডনের এম২৫ মোটরওয়ের ভেতরের শাখাগুলোতে ঘণ্টাপ্রতি ১৪.৫৫ পাউন্ড দেওয়া হবে। রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে কাজ করলে মূল বেতনের সঙ্গে ঘণ্টাপ্রতি অতিরিক্ত ২.৩৫ পাউন্ড পাওয়া যাবে। কর্মীদের জন্য দিনের বিভিন্ন সময় এবং রাতের পালায় কাজের সুযোগ থাকছে।

বিজ্ঞাপন

টেসকো জানিয়েছে, এসব পদে আবেদনের জন্য আগে থেকে খুচরা বিক্রয় খাতে কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই। জীবনবৃত্তান্ত জমা দেওয়াও বাধ্যতামূলক নয়। তবে আবেদনকারীদের টেসকোর চাকরির ওয়েবসাইটে একটি প্রোফাইল তৈরি করতে হবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে। প্রতিটি সাক্ষাৎকারের সময় প্রায় ৩০ মিনিট।

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের প্রথমে টেসকোর নির্ধারিত চাকরির ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিজের এলাকার শূন্যপদ খুঁজে আবেদন করতে পারবেন।

1. চাকরির ওয়েবসাইটে প্রবেশ: টেসকোর মৌসুমি চাকরির ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করতে ভিজিট করুণ: https://www.tesco.com/careers/en-GB/festive.

বিজ্ঞাপন

2. এলাকা অনুযায়ী পদ খোঁজা: ওয়েবসাইটে নিজের এলাকার পোস্টকোড ব্যবহার করে কাছাকাছি শাখার শূন্যপদ খুঁজতে হবে। পছন্দের পদ নির্বাচন করে কাজের ধরন, কর্মঘণ্টা ও অন্যান্য শর্ত দেখে নিতে হবে।

3. প্রোফাইল তৈরি: আবেদন করতে টেসকোর চাকরির ওয়েবসাইটে একটি ব্যক্তিগত প্রোফাইল খুলতে হবে। সেখানে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে।

4. অনলাইনে আবেদন জমা: নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। চাইলে জীবনবৃত্তান্ত যুক্ত করা যাবে। একাধিক শাখায় কাজ করতে আগ্রহী হলে একাধিক পদেও আবেদন করা সম্ভব।

আবেদন জমা দেওয়ার পর নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার সরাসরি অনুষ্ঠিত হবে এবং সময় লাগবে প্রায় ৩০ মিনিট। টেসকোর এসব অস্থায়ী পদে কাজের মেয়াদ শাখাভেদে ভিন্ন হতে পারে। কিছু নিয়োগের মেয়াদ সর্বোচ্চ ১২ সপ্তাহ পর্যন্ত হতে পারে। বড়দিনের মৌসুম শেষে উপযুক্ত শূন্যপদ থাকলে স্থায়ী চাকরির সুযোগও তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

বেতনের ক্ষেত্রে লন্ডনের এম২৫ মোটরওয়ের ভেতরের শাখাগুলোতে ঘণ্টাপ্রতি ১৪.৫৫ পাউন্ড দেওয়া হবে। আর রাতের পালায় কাজ করলে মূল বেতনের সঙ্গে ঘণ্টাপ্রতি অতিরিক্ত ২.৩৫ পাউন্ড পাওয়া যাবে। কর্মীদের জন্য সকাল, সন্ধ্যা ও দিনের বিভিন্ন সময়ে নমনীয় কর্মঘণ্টার ব্যবস্থা থাকবে। নিয়োগগুলো অস্থায়ী ভিত্তিতে হলেও পরবর্তী সময়ে স্থায়ী পদ খালি থাকলে চাকরি স্থায়ী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

আবেদনের জন্য আগে থেকে খুচরা বিক্রয় খাতে কাজের অভিজ্ঞতা কিংবা জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন হবে না। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করবে প্রতিষ্ঠানটি। প্রতিটি সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ মিনিট। বড়দিনের মৌসুমে বাড়তি আয়ের পাশাপাশি যুক্তরাজ্যে কাজের অভিজ্ঞতা অর্জনেও এসব অস্থায়ী পদ আগ্রহীদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ব্রিটেনে ২৮ হাজার কর্মী নিয়োগ দিচ্ছে টেসকো, আবেদন করবেন যেভাবে

প্রকাশঃ ২০ নভেম্বর ২০২৬, ১৪:২৫