ঢাকা ০৯:১৩ , Thu, ১৯ Nov ২০২৬
বিজ্ঞাপন
বিশ্বসমাচার
অস্ট্রেলিয়া

সিডনিতে মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেল বাংলাদেশি কমিউনিটি সেন্টার

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ২১:০৭
  • / 3
অস্ট্রেলিয়ার সিডনির মিন্টোতে বাংলাদেশিদের পরিচালিত কমিউনিটি সেন্টারটি মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেয়েছে। ছবি: সংগৃহীত

সিডনি (প্রজন্ম কথা): অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশিদের পরিচালিত একটি কমিউনিটি সেন্টারকে মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল। এর ফলে দক্ষিণ-পশ্চিম সিডনির মিন্টো এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকরপোরেটেড (এএমডব্লিউসি)।

বিজ্ঞাপন

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, মিন্টোর ১৩-১৭ ইগলভিউ রোডে অবস্থিত কেন্দ্রটির জন্য ডেভেলপমেন্ট আবেদন অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে স্থাপনাটি জনসাধারণের উপাসনালয় হিসেবে ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পবেলটাউন ও আশপাশের এলাকার মুসলিমদের নামাজ আদায় এবং ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সম্প্রসারিত হবে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রচেষ্টার পর এ অনুমোদন পাওয়া গেল।

এএমডব্লিউসির সভাপতি আনিসুল আফসার এ অর্জনকে সংগঠন এবং বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দের ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ও কাউন্সিলর, সংশ্লিষ্ট পেশাজীবী, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুর খান বলেন, এএমডব্লিউসি একটি সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন একটি পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে, যেখানে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষ সঠিক দিকনির্দেশনা, শান্তি ও ঐক্যের সুযোগ পাবেন।

এদিকে অনুমোদন পাওয়ার আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার মাগরিবের নামাজের পর কেন্দ্রটির প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রটির খতিব আবদুল হাদী তানভীর।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

সিডনিতে মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন পেল বাংলাদেশি কমিউনিটি সেন্টার

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ২১:০৭