ঢাকা ০৯:১৭ , Thu, ১৯ Nov ২০২৬
বিজ্ঞাপন
খেলাধুলা
ফুটবল

পর্তুগালের ফুটবল ক্লাব কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান, ইউরোপে খেলার সুযোগ তৈরি হবে তরুণদের

আহাম্মদ রনি পর্তুগাল
  • প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২৮
  • / 8
পর্তুগালের ক্লাব জিডি সাও রকের মালিকানা নিয়েছে বাংলাদেশি বিনিয়োগকারী ইশতিয়াক রউফের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আর্গোনাট স্পোর্টস ক্যাপিটাল। ছবি: প্রজন্ম কথা

পর্তুগাল, ১৯ নভেম্বর (প্রজন্ম কথা) – ইউরোপের ফুটবলে যুক্ত হলো বাংলাদেশের নতুন বিনিয়োগ। পর্তুগালের ফুটবল ক্লাব জিডি সাও রকের মালিকানা কিনেছে বাংলাদেশি বিনিয়োগকারী ইশতিয়াক রউফের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আর্গোনাট স্পোর্টস ক্যাপিটাল। ক্লাবটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন হয়েছে বলে ডেইলি সানকে জানিয়েছেন ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্র।

বিজ্ঞাপন

এই বিনিয়োগের মাধ্যমে ক্লাবটির কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের তরুণ ফুটবলারদের জন্য ইউরোপে প্রশিক্ষণ ও খেলার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে নতুন মালিকপক্ষের। এ লক্ষ্যে বাংলাদেশের ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি।

ক্লাবসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিভাবান তরুণ খেলোয়াড় খুঁজে বের করা, একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা এবং ইউরোপের ক্লাবগুলোতে খেলার সুযোগ তৈরির বিষয়ে আগ্রহী নতুন মালিকপক্ষ। সূত্রটির ভাষ্য, ‘ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের সঙ্গে অংশীদারির ভিত্তিতে কাজ করতে চাই আমরা। প্রতিভা অন্বেষণ, একাডেমি প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের দলবদলের ক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারে।’

১৯৬০ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠিত জিডি সাও রকের অবস্থান পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের সাও মিগেল দ্বীপের পন্তা দেলগাদায়। স্থানীয় জনগোষ্ঠীর ক্রীড়া সংগঠন হিসেবে যাত্রা শুরু করা ক্লাবটি কয়েক দশক ধরে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমানে ক্লাবটি পর্তুগিজ ফুটবলের পঞ্চম স্তরের আঞ্চলিক প্রতিযোগিতা কাম্পেওনাতো দে ফুটবল দোস আজোরেসে খেলছে। ২০২৫-২৬ মৌসুমে ১৮ ম্যাচে ১২ জয়, তিনটি ড্র ও তিনটি হারে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল দলটি। মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক ফুটবলেও কার্যক্রম রয়েছে ক্লাবটির। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং আঞ্চলিক ফুটবলের উন্নয়ন তাদের দীর্ঘদিনের লক্ষ্য।

নতুন মালিকপক্ষ জিডি সাও রককে আরও আধুনিক, আর্থিকভাবে টেকসই ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত করতে চায়। একাডেমির মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের গড়ে তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ফুটবলারদের ইউরোপীয় ফুটবলে প্রবেশের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশের ফুটবলের জন্য এই উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক হলো তরুণ খেলোয়াড়দের ইউরোপে যাওয়ার সম্ভাবনা। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিভাবান ফুটবলাররা পর্তুগালে উন্নত প্রশিক্ষণ, একাডেমিতে অনুশীলন এবং ইউরোপের পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার সুযোগ পেতে পারেন।

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

পর্তুগালের ফুটবল ক্লাব কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান, ইউরোপে খেলার সুযোগ তৈরি হবে তরুণদের

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২৮