ঢাকা ০৫:৩৬ , Fri, ২০ Nov ২০২৬
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক

আগে থেকেই কলেজ ডিগ্রি থাকলেও নিউইয়র্কে বিনা খরচে পড়ার সুযোগ, আবেদন চলছে

ফাহিম আহমেদ নিউইয়র্ক
  • প্রকাশঃ ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫
  • / 24
নিউইয়র্কের রিকানেক্ট কর্মসূচির আওতায় আগের কলেজ ডিগ্রিধারীরাও বিনা টিউশন ফিতে নতুন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক, ২০ নভেম্বর (প্রজন্ম কথা): আগে থেকেই কলেজ ডিগ্রি থাকলেও এবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের সরকারি কলেজে বিনা খরচে নতুন সহযোগী ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন ২৫ থেকে ৫৫ বছর বয়সী বাসিন্দারা। গভর্নর ক্যাথি হোকুল গত ৫ অক্টোবর সানি ও সিএইউএনওয়াইয়ের ‘রিকানেক্ট’ কর্মসূচির আওতা সম্প্রসারণের ঘোষণা দেন। ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টার থেকে কার্যকর হতে যাওয়া এ সুবিধায় যোগ্য শিক্ষার্থীদের টিউশন ফি, বাধ্যতামূলক অন্যান্য ফি, বই ও শিক্ষা উপকরণের খরচ বহন করবে অঙ্গরাজ্য সরকার।

বিজ্ঞাপন

৭ অক্টোবর সিক্রেট এনওয়াইসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। নতুন সিদ্ধান্তের ফলে আগে অন্য বিষয়ে কলেজ ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে নতুন ডিগ্রি নিতে পারবেন। এতে কর্মজীবনে পরিবর্তন আনা কিংবা নতুন পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

এর আগে রিকানেক্ট কর্মসূচির আওতায় বিনা খরচে পড়াশোনার সুবিধা পেতে আবেদনকারীদের আগে কোনো কলেজ ডিগ্রি না থাকার শর্ত ছিল। নার্সিংয়ের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকলেও অন্য বিষয়ে ডিগ্রিধারীরা এ সুবিধা থেকে বাদ পড়তেন।

২০২৫ সালে কর্মসূচি চালুর পর থেকে নিউইয়র্কের ১৫ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। নতুন সম্প্রসারণের ফলে আরও কয়েক হাজার মানুষের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে অঙ্গরাজ্য সরকার।

বিজ্ঞাপন

কোন কোন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে

রিকানেক্ট কর্মসূচির আওতায় শ্রমবাজারে চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে সহযোগী ডিগ্রি অর্জন করা যাবে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, উন্নত উৎপাদন ও প্রকৌশল, নার্সিং ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি।

এ ছাড়া সরবরাহব্যবস্থা ও পণ্য পরিবহন, জরুরি ব্যবস্থাপনা, বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং বিমান ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়েও পড়াশোনার সুযোগ রয়েছে।

অঙ্গরাজ্য সরকারের অর্থায়নে কর্মসূচিটি পরিচালিত হলেও ডিগ্রি শেষ করার পর শিক্ষার্থীদের নিউইয়র্ক সরকারের অধীনে চাকরি করার বাধ্যবাধকতা থাকবে না।

বিজ্ঞাপন

গভর্নর ক্যাথি হোকুল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন আনছে। এ পরিস্থিতিতে নিউইয়র্কের আরও বেশি মানুষের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে চান তিনি। বিনা খরচে কলেজে পড়ার সুযোগ সম্প্রসারণের ফলে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা ঋণের বোঝা ছাড়াই দ্রুত বিকাশমান ও চাহিদাসম্পন্ন খাতে নিজেদের পেশাগত দক্ষতা গড়ে তুলতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন

২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টার থেকে সম্প্রসারিত কর্মসূচির সুবিধা পেতে আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

আবেদনকারীকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা হতে হবে অথবা অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য নির্ধারিত টিউশন ফির যোগ্য হতে হবে। আবেদন করা সেমিস্টারের ১ জানুয়ারি তারিখে বয়স ২৫ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া কর্মসূচির আওতাভুক্ত অনুমোদিত কোনো সহযোগী ডিগ্রি প্রোগ্রামে পূর্ণকালীন অথবা খণ্ডকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হবে। প্রতি সেমিস্টারে অন্তত ছয়টি এবং শিক্ষাবর্ষে কমপক্ষে ১২টি ক্রেডিট সম্পন্ন করার শর্ত রয়েছে।

আর্থিক সহায়তার জন্য ফেডারেল শিক্ষার্থী সহায়তার আবেদনপত্র পূরণ করতে হবে। যোগ্যতা অনুযায়ী নিউইয়র্ক অঙ্গরাজ্যের টিউশন সহায়তা কর্মসূচি অথবা নিউইয়র্ক ড্রিম অ্যাক্টের আওতায়ও আবেদন করতে হবে।

আবেদন ও ভর্তির সর্বশেষ অবস্থা

২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারের জন্য বিভিন্ন কলেজে আবেদন ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তবে আবেদন গ্রহণ, ভর্তির শেষ সময় এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা কলেজ ও ক্যাম্পাসভেদে আলাদা।

বিজ্ঞাপন

সানি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বর্তমানে যোগ্য ডিগ্রি প্রোগ্রাম খোঁজা এবং তথ্য চাওয়ার সুবিধা চালু রয়েছে। অন্যদিকে, সিএইউএনওয়াইয়ের ওয়েবসাইটেও আবেদন ও ভর্তিসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাচ্ছে।

আগ্রহীদের নিজ নিজ পছন্দের কলেজের ভর্তি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আবেদন শুরুর তারিখ, শেষ সময় এবং প্রোগ্রামভিত্তিক যোগ্যতা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য:

বিজ্ঞাপন
❤️
👏
🙂
😞
বিজ্ঞাপন

আগে থেকেই কলেজ ডিগ্রি থাকলেও নিউইয়র্কে বিনা খরচে পড়ার সুযোগ, আবেদন চলছে

প্রকাশঃ ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫