ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, ওয়ার্ড বিএনপির কার্যক্রম সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ০৬:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 29

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলর ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ সময় কোনো সংঘর্ষ হয়নি। তবে এর কিছুক্ষণ পরই জামায়াতের নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল ও তাঁর সহযোগীদের দায়ী করেছেন।

ঘটনার সত্যতা যাচাইয়ে উপজেলা বিএনপি সহসভাপতি এস এম ফরহাদুল ইসলাম শাপলাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জমান তালুকদার সেলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে পরিস্থিতি সৃষ্টির প্রাথমিক প্রমাণ পাওয়ায় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলু বলেন, ‘বাকবিতণ্ডা হয়েছিল, তবে মারামারি হয়নি। তৃতীয় পক্ষ এ ঘটনা ঘটাতে পারে। এতে বিএনপির কোনো সরাসরি সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান জানান, জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, ওয়ার্ড বিএনপির কার্যক্রম সাময়িক বন্ধ

প্রকাশঃ ০৬:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬