ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশঃ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 149

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অগ্নি নির্বাপক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই প্রশিক্ষণ আয়োজন করেন লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ বোরহান উদ্দীন।

কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সদস্যরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রকার অগ্নি নির্বাপক যন্ত্রের ধরন, সঠিক ব্যবহার পদ্ধতি এবং জরুরি মুহূর্তে করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।

প্রশিক্ষণ আয়োজন সম্পর্কে লাইব্রেরিয়ান বোরহান উদ্দীন বলেন, কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রায় ৪০ কোটি টাকার বই, গবেষণা সামগ্রী এবং ১৯৬২ সাল থেকে বর্তমান পর্যন্ত পত্রিকার গুরুত্বপূর্ণ রেকর্ড সংরক্ষিত আছে। তাই অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকা জরুরি। ভবিষ্যতেও এমন প্রশিক্ষণ নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উপস্থিত সকলে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মনে করেন এবং ভবিষ্যতে অন্যান্য একাডেমিক ভবনেও এ ধরনের প্রশিক্ষণের আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

প্রাসঙ্গিক

শেয়ার করুন

বাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির উদ্যোগে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫