ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের ১১১ শিশু শহীদের গল্প নিয়ে রুদ্রের গ্রন্থ জুলাইয়ের ফুল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ইকবাল মাহমুদ
  • প্রকাশঃ ০৯:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 37

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১১ শিশু শহীদদের জীবন নিয়ে গ্রন্থ ‘জুলাইয়ের ফুল’ রচনা করোছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্র। প্রায় সাড়ে তিনশো পৃষ্ঠার এ গ্রন্থটি প্রকাশ করেছে শিশুতোষ প্রকাশনা প্রতিষ্ঠান ‘কাকাতুয়া’।

জানা যায়, বইটিতে শিশু শহীদদের জন্ম, শৈশব, পড়াশোনা, স্বপ্ন এবং পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময়ের দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়ন, জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি ও সেই সময়ের আত্মত্যাগের কথাও স্থান পেয়েছে বইটিতে।

বইটির লেখক ইস্রাফিল আকন্দ রুদ্র বলেন, এক বছর পেরিয়ে গেলেও এই শিশু শহীদদের নিয়ে এখনো পর্যাপ্ত সংরক্ষণ বা প্রকাশন চোখে পড়েনি। ২০২৪ সালের জুলাই থেকে “ট্যালস অফ জুলাই- জুলাইয়ের কথা” প্ল্যাটফর্মের মাধ্যমে এই মুক্তির মাসকে সংরক্ষণের এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অবিরাম চর্চা চালিয়ে যাচ্ছি। সেই অভিজ্ঞতা এবং তাগিদে ব্যক্তিগতভাবে আমি শতজন শিশু শহীদের জীবনের গল্প একত্র করার ক্ষুদ্র প্রয়াস নিয়েছি; যাদের জন্ম ২০০৬ সালে এবং মৃত্যু ২০২৪ সালের জুলাইয়ে। তাঁদের জন্ম, শৈশব, কৈশোর, পড়াশোনা, স্বপ্ন, পরিবার; সব মিলিয়ে প্রতিটি গল্প একেকটি আলোকবর্তিকা, একেকটি জীবন্ত ইতিহাস। পরবর্তী প্রজন্মের জন্য অপরিমেয় অনুপ্রেরণার গাঁথা। 

প্রসঙ্গত, ইস্রাফিল আকন্দ রুদ্র নজরুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার প্রথম কবিতার বই ‘বাংলা বিভাগের মেয়ে’ ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত হয় এবং ২০২৫ সালে বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনি ছয়টি গ্রন্থ সম্পাদনা করেছেন এবং সম্প্রতি শহীদ ওসমান হাদিকে নিয়ে একটি স্মৃতিস্মারক গ্রন্থ প্রকাশ করেছেন, যা পাঠকমহলে সাড়া ফেলেছে।

শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানের ১১১ শিশু শহীদের গল্প নিয়ে রুদ্রের গ্রন্থ জুলাইয়ের ফুল

প্রকাশঃ ০৯:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬