ঢাকা ০৪:২৮ , Thu, ২২ Oct ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে ৩ লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন, ঘণ্টায় বেতন সর্বোচ্চ ২৪.৫০ ডলার

মুশফিকুর রহমান
  • প্রকাশঃ ২১ অক্টোবর ২০২৬, ১৪:২১
  • / 8
ছুটির মৌসুমে বাড়তি কেনাকাটার চাপ সামলাতে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ২১ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে বছরের শেষের ছুটির মৌসুমে বাড়তি কেনাকাটার চাপ সামলাতে প্রায় ৩ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান অ্যামাজন। মৌসুমি, খণ্ডকালীন ও পূর্ণকালীন পদে এসব কর্মী নেওয়া হবে। গত বছরের একই সময়ের তুলনায় এবার নিয়োগের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ নিয়োগ পরিকল্পনার কথা জানায় অ্যামাজন। বড়দিনসহ বছরের শেষ দিকে ছুটির সময়ে পণ্য কেনাকাটা বাড়ে। এ সময় চাহিদা সামলাতে প্রতিবছর অতিরিক্ত কর্মী নিয়োগ করে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় খুচরা বিক্রেতা ফেডারেশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটিতে ছুটির মৌসুমে খুচরা পণ্য বিক্রি প্রথমবারের মতো ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। বিক্রি বাড়ার এ সম্ভাবনায় বিভিন্ন প্রতিষ্ঠানে মৌসুমি কর্মীর চাহিদাও বাড়ছে।

গত সেপ্টেম্বরে অ্যামাজন জানিয়েছিল, পূর্ণকালীন কর্মীদের প্রারম্ভিক ন্যূনতম ঘণ্টাপ্রতি মজুরি বাড়িয়ে ২০ ডলার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পূর্ণকালীন কর্মীরা গড়ে ঘণ্টায় প্রায় ২৪ ডলার বেতন পান। মৌসুমি কর্মীদের ক্ষেত্রে এ গড় মজুরি ঘণ্টায় ২০ ডলার।

২০২৭ সাল থেকে সপ্তাহে অন্তত ৩০ ঘণ্টা কাজ করা মৌসুমি কর্মীরাও পূর্ণকালীন কর্মীদের মতো একই ধরনের স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছে অ্যামাজন।

কোন পদে কত বেতন

অ্যামাজনের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গুদাম, পণ্য সরবরাহকেন্দ্র, খুচরা বিক্রয়কেন্দ্র এবং স্বয়ংক্রিয় যন্ত্র পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে কয়েকটি পদের বেতন ও কর্মস্থলের তথ্য দেওয়া হয়েছে।

  1. খুচরা বিক্রয়কেন্দ্রের কর্মী: জ্যাকসন, ওয়াইওমিং। ঘণ্টাপ্রতি বেতন ২১.৫০ থেকে ২২ ডলার। সঙ্গে সর্বোচ্চ ৩ হাজার ডলার যোগদানকালীন বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।
  2. পণ্য সরবরাহকেন্দ্রের গুদামকর্মী: ড্যানবুরি, কানেকটিকাট। ঘণ্টাপ্রতি বেতন ২১ থেকে ২৩.৫০ ডলার।
  3. গুদামের যন্ত্র পরিচালনাকারী: ইস্টন, পেনসিলভানিয়া। ঘণ্টাপ্রতি বেতন ২১.২৫ থেকে ২৩.৭৫ ডলার।
  4. বড় আকারের পণ্য ব্যবস্থাপনাকারী গুদামকর্মী: হান্টলি, ইলিনয়। ঘণ্টাপ্রতি বেতন ২২ থেকে ২৪.৫০ ডলার।
  5. রোবট পরিচালনাবিষয়ক গুদামকর্মী: ওমাহা, নেব্রাস্কা। ঘণ্টাপ্রতি বেতন ২০.২৫ থেকে ২২.৭৫ ডলার।

আগ্রহীরা অ্যামাজনের নিয়োগবিষয়ক ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন পদের যোগ্যতা, কর্মস্থল ও আবেদনের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সূত্র: সিবিএস নিউজ

❤️
👏
🙂
😞

ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে ৩ লাখ কর্মী নিয়োগ দেবে অ্যামাজন, ঘণ্টায় বেতন সর্বোচ্চ ২৪.৫০ ডলার

প্রকাশঃ ২১ অক্টোবর ২০২৬, ১৪:২১