ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহাস্থানগড়ের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল, অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি

  • প্রকাশঃ ০৪:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 59

মহাস্থান মাজারকে ঘিরে চলমান মাদক, জুয়া ও দেহব্যবসার মতো অনৈতিক কার্যক্রম বন্ধ এবং এর পবিত্রতা সংরক্ষণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বাদ আসর সীরাতে মুস্তাক্বীম পরিষদ, বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি মহাস্থান মাজার গেট থেকে শুরু হয়ে মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রি কলেজ অতিক্রম করে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে পুনরায় মাজার গেটে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শাহ সুলতান বলখী (রহ.)-এর পবিত্র মাজারকে কেন্দ্র করে সমাজের কিছু অসাধু ব্যক্তি বর্তমানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, যা ইসলামী মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, শাহ সুলতান বলখী (রহ.) ১৪শ শতকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আফগানিস্তানের বলখ প্রদেশ থেকে উপমহাদেশের পুণ্ড্রবর্ধন নগরে আগমন করেন। তিনি এখানে ধর্ম প্রচারের মাধ্যমে শান্তি ও ন্যায়ের বার্তা পৌঁছে দেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, আজ তাঁরই নাম ব্যবহার করে ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় মেলা চলাকালীন সময়ে মাদক, জুয়া ও পতিতাবৃত্তির মতো অপকর্ম পরিচালিত হচ্ছে, যা সমাজ ও ধর্মের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবারই প্রশাসনের পক্ষ থেকে কেবল আশ্বাস প্রদান করা হয়, কিন্তু বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। জনতার পক্ষ থেকে এবার জোরালোভাবে দাবি জানানো হয়, যেন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

সমাবেশে আগামী বুধবার (৭ মে) বাদ জোহর বৃহত্তর বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ধর্মপ্রাণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষ পর্বে মুফতি মোশাররফ হোসেনের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মাজার এলাকায় আগত সাধারণ জনগণ ও দোকানিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা”

শেয়ার করুন

মহাস্থানগড়ের পবিত্রতা রক্ষায় বিক্ষোভ মিছিল, অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি

প্রকাশঃ ০৪:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫