ঢাকা ০২:০১ , Mon, ০৯ Nov ২০২৬
বিশ্বসমাচার
যুক্তরাষ্ট্র

নির্বাচনী বিরোধের মধ্যেই মিশিগানের হ্যামট্রামকের মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

প্রজন্ম কথা ডেস্ক
  • প্রকাশঃ ০৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬
  • / 48
২০২৬ সালের ৮ নভেম্বর মিশিগানের হ্যামট্রামক হাই স্কুলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে, ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের প্রধান বিচারক অ্যালেক্সিস জি. ক্রট হ্যামট্রামকের নতুন মেয়র মুহিত মাহমুদকে শপথবাক্য পাঠ করান। ছবি: ক্ল্যারেন্স ট্যাব জুনিয়র, দ্য ডেট্রয়েট নিউজ

প্রায় এক বছর ধরে চলা নির্বাচনী বিরোধ ও আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরের নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন মুহিত মাহমুদ। রোববার (৮ নভেম্বর) বিকেলে হ্যামট্রামক হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে গত বছরের নির্বাচনে বিজয়ী ঘোষিত আদম আলহারবির স্থলাভিষিক্ত হলেন তিনি। তবে শপথ গ্রহণের পরও নির্বাচনের ফল ও মেয়রের পদ নিয়ে আইনি বিরোধ অব্যাহত থাকার কথা জানিয়েছেন আলহারবির আইনজীবী।

শপথ অনুষ্ঠানে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে শহরের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে মুহিত মাহমুদ স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সংগত প্রশাসন পরিচালনার অঙ্গীকার করেন।

শহরের উন্নয়নে সিটি কাউন্সিল, প্রশাসন, ব্যবসায়ী, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানান তিনি। তাঁর অগ্রাধিকারের মধ্যে রয়েছে জননিরাপত্তা জোরদার, সড়কের উন্নয়ন, নগরসেবা বাড়ানো, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করা।

এ ছাড়া অবকাঠামো, আবাসন, জননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে অর্থায়ন নিশ্চিত করতে অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দেন নতুন মেয়র।

বাসিন্দাদের কথা শোনা, প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া এবং সবার সঙ্গে ন্যায়সংগত আচরণের প্রতিশ্রুতি দিয়ে মুহিত মাহমুদ বলেন, ‘আমাদের বাসিন্দারা এমন একটি সরকার পাওয়ার অধিকার রাখেন, যারা তাঁদের কথা শুনবে, সমস্যার জবাব দেবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’

হ্যামট্রামকের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক পরিচয়ের কথাও তুলে ধরেন তিনি। শহরের বাংলাদেশি, ইয়েমেনি, পোলিশ, রুশ, আফ্রিকান-আমেরিকানসহ বিভিন্ন জনগোষ্ঠীর কথা উল্লেখ করে মাহমুদ বলেন, বৈচিত্র্যই শহরটির শক্তি। ভিন্ন ভিন্ন পটভূমি থেকে এলেও সবার প্রত্যাশা একই, উন্নত নাগরিকসেবা, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরবর্তী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ।

তিনি বাসিন্দাদের পারস্পরিক ভিন্নমত ও পরিচয়ের প্রতি শ্রদ্ধা রেখে সম্মিলিতভাবে শহরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

৮ নভেম্বর, ২০২৬ তারিখে মিশিগানের হ্যামট্রামক হাই স্কুলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের পর, হ্যামট্রামকের নতুন মেয়র মুহিত মাহমুদ তাঁর সমর্থকদের একটি দলের সাথে পোজ দিচ্ছেন।ছবি: ক্ল্যারেন্স ট্যাব জুনিয়র, দ্য ডেট্রয়েট নিউজ

শহরের মেয়র পদে দায়িত্ব পালনের জন্য মনোনীত মেয়র প্রো টেম আবু মুসা মুহিত মাহমুদের শপথ গ্রহণকে হ্যামট্রামকের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য দিনটি তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

মুহিত মাহমুদের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা জানিয়ে মুসা বলেন, তাঁরা একই গ্রামে বড় হয়েছেন, একই কলেজে পড়েছেন এবং একসঙ্গে রাজনীতিতে যুক্ত হয়েছেন।

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে শহরের বাসিন্দা ও জনপ্রতিনিধিদের একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মুসা বলেন, শহর গড়ার কাজে তিনি মুহিত মাহমুদের পাশে থাকবেন এবং সবাই মিলে হ্যামট্রামকের উন্নয়নে কাজ করবেন।

মুহিত মাহমুদের শপথ গ্রহণের পরও নির্বাচনী বিরোধ শেষ হয়েছে বলে মনে করছেন না আদম আলহারবির আইনজীবী নাবিহ আয়াদ। তাঁর দাবি, হ্যামট্রামকের মেয়র হিসেবে আলহারবি ইতোমধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন। আলাদা আইনি প্রক্রিয়া ছাড়া তাঁকে সরিয়ে অন্য কাউকে মেয়রের দায়িত্ব দেওয়া যায় না।

আয়াদ জানিয়েছেন, তাঁর মক্কেল ৩৭টি ব্যালট এবং ডাকযোগে দেওয়া সব ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছেন। এ ছাড়া বাসিন্দা হিসেবে যোগ্যতা নিয়ে মামলাটি মিশিগান অঙ্গরাজ্যের আপিল আদালতে বিচারাধীন রয়েছে। মুহিত মাহমুদের শপথ গ্রহণ এবং বিতর্কিত ডাকযোগে দেওয়া ব্যালট নিয়ে অঙ্গরাজ্য সরকারের তদন্ত পরিচালনার বিষয়েও নতুন আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন তাঁরা।

আয়াদ বলেন, এই বিরোধের নিষ্পত্তি এখনো অনেক দূরে। এ নিয়ে আরও ব্যাপক আইনি লড়াই হতে পারে। তাঁর ভাষ্য, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হওয়া এবং প্রকৃত বিজয়ীর দায়িত্ব গ্রহণ নিশ্চিত করাই তাঁর মক্কেলের লক্ষ্য।

২০২৫ সালের নির্বাচনে প্রাথমিক ভোট গণনার পর মাত্র ১১ ভোটের ব্যবধানে আদম আলহারবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনের পরদিন সিটি ক্লার্কের কার্যালয়ে গণনা না হওয়া ৩৭টি ব্যালট পাওয়া যায়। এসব ভোট গণনা করা হবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

বিষয়টি ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সে গড়ায়। সেখানে ভোট গণনার পক্ষে ও বিপক্ষে ২-২ ভোট হওয়ায় ব্যালটগুলো গণনার সিদ্ধান্ত কার্যত আটকে যায়। এরপর চলতি বছরের জানুয়ারিতে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আলহারবি।

এদিকে মুহিত মাহমুদ ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে মামলা করেন। প্রাথমিকভাবে আদালত বোর্ডের সিদ্ধান্ত বহাল রেখে ৩৭টি ব্যালট গণনার বাইরে রাখার অনুমতি দেন।

পরে মাহমুদ আপিল করলে ২০২৬ সালের মার্চে মিশিগান কোর্ট অব আপিলস নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করেন। আলহারবি এরপর মিশিগান সুপ্রিম কোর্টে আপিল করেন। তবে সর্বোচ্চ আদালত মামলাটি শুনতে অস্বীকৃতি জানালে আপিল আদালতের রায় বহাল থাকে এবং বিষয়টি আবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে ফিরে যায়।

গত ৩০ সেপ্টেম্বর বিচারক ক্যাথলিন ম্যাককার্থি ভোট গণনার নির্দেশ দেন। এরপর ১৫ অক্টোবর ৩৭টি অতিরিক্ত ব্যালট গণনা করা হলে ফল মুহিত মাহমুদের পক্ষে যায়। তিনি ২ হাজার ৮৯ ভোট পান, আর আলহারবি পান ২ হাজার ৭৭ ভোট। অর্থাৎ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মাহমুদ।

তবে নতুন ফলাফল আনুষ্ঠানিকভাবে অনুমোদনের আগে আলহারবি মুহিত মাহমুদের মেয়র পদে থাকার যোগ্যতা নিয়ে আরেকটি মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, মাহমুদ মেয়র হওয়ার জন্য প্রয়োজনীয় আবাসিক শর্ত পূরণ করেননি।

গত ৩০ অক্টোবর বিচারক ম্যাককার্থি এ বিষয়ে আদেশ দেন। এর মধ্য দিয়ে মুহিত মাহমুদের দায়িত্ব গ্রহণের পথ তৈরি হয়। এরপর রোববার আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। তবে আলহারবির পক্ষ থেকে নতুন আইনি পদক্ষেপের ইঙ্গিত থাকায় শহরটির মেয়র পদ নিয়ে বিরোধ আবারও আদালতে গড়ানোর আশঙ্কা রয়েছে।

❤️
👏
🙂
😞

নির্বাচনী বিরোধের মধ্যেই মিশিগানের হ্যামট্রামকের মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

প্রকাশঃ ০৮ নভেম্বর ২০২৬, ২০:৪৬