ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

  • প্রকাশঃ ০৪:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 101
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বিকেল ২টায় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি বিজয় ‘২৪ চত্বরে গিয়ে শেষ হয়।

‘রাজনৈতিক ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি’ জানিয়ে শিক্ষার্থীরা মিছিলটি আয়োজন করেন। এতে বিভিন্ন ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিক্ষোভে অংশ নিয়ে ডিভিএম ১৭ ব্যাচের শিক্ষার্থী জায়েদ আহমেদ বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা এবং ২০২৪ সালের গণহত্যার পরও যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে।”

ডিভিএম ১৮ ব্যাচের শিক্ষার্থী খাইরুল বাসার শোভন বলেন, “আওয়ামী লীগ একটি বিষধর সাপ। যারা এদের পুনর্বাসন করবে, ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ মাশুল দিতে হবে।”

মোঃ ছফিউল্লাহ্,পবিপ্রবি প্রতিনিধি

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ০৪:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫