ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা ও দক্ষতা উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের হেল্প ক্যাম্প

  • প্রকাশঃ ০৪:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 156

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাখা ও Ash-Shifa Health Camp 2025 এর যৌথ উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী Impact Through Action (ITA) Program

আগামী ১৪ ও ১৫ মে দুপুর ২টা রাত ৮ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সমানে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হবে। যেখানে চিকিৎসার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে ইমারজেন্সি মেডিকেল রেসকিউ প্রশিক্ষণ ও হেলথ চেকআপ সংক্রান্ত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ। দুই দিনব্যাপী এই ক্যাম্পে অংশ নিতে পারবে ১০০ জন স্বেচ্ছাসেবক।

আয়োজকরা জানান, “ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি জটিলতা, সিওপিডি, অ্যাজমা, স্ট্রোক ও ফ্যাটি লিভারের মতো দীর্ঘমেয়াদি অসুখের ক্ষেত্রে প্রচলিত এলোপ্যাথিক চিকিৎসা আজীবনের ওষুধনির্ভর হলেও পরিপূর্ণ নিরাময় দিতে ব্যর্থ। বরং এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীরা আরও জটিল অবস্থায় পড়েন। এমন প্রেক্ষাপটে ‘প্রিভেন্টিভ মেডিসিন’ বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে”

ক্যাম্পের দুই দিনের কার্যক্রমে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে তাত্ত্বিক প্রশিক্ষণ। এরপর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবে প্র্যাকটিক্যাল সেশন, যেখানে অংশগ্রহণকারীরা পালস, রক্তচাপ, ব্লাড সুগার, ইউরিন

টেস্ট, ইসিজি, বিএমআইসহ নানা প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শিখবেন ও প্রয়োগ করবেন।

ক্যাম্পে নির্ধারিত সময়ের পুরোটা জুড়ে উপস্থিতি বাধ্যতামূলক। অংশগ্রহণকারীদেরকে প্রশিক্ষণ শেষে একটি স্বীকৃত সনদ প্রদান করা হবে, যা ভবিষ্যতে সংশ্লিষ্ট ক্ষেত্রের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান বলেন,” স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে আমাদের এ উদ্যোগ একটি ছোট পদক্ষেপ হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসাসেবা নয়, বরং শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বর্তমানে দীর্ঘমেয়াদি রোগব্যাধি ও হেলথ এমার্জেন্সি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা তৈরি করা অত্যন্ত জরুরি। তাই প্রতিরোধমূলক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়ানো ও তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে আমরা এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছি”

এছাড়াও, হেলথ ক্যাম্প জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
যে সকল বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হবে– গাইনি বিভাগ;হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ; নাক, কান, গলা ও চক্ষু বিভাগ; নিউরো মেডিসিন ও স্নায়ুরোগ

বিভাগ;পরিপাকতন্ত্র, লিভার ও কিডনী রোগ বিভাগ; রক্তরোগ, হরমোন, চর্ম ও ডায়াবেটিস বিভাগ;বাত-ব্যথা ও প্যারালাইসিস বিভাগ;মুখ ও দন্তরোগ বিভাগ;ফিজিওথেরাপি। এর পাশাপাশি যে সকল পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত সেবা প্রদান করা হবে–আদর্শ ওজন ক্যালকুলেশন (বিএমআই) ;প্রস্রাব পরীক্ষা;চোখ, নাক, কান ও গলা;ইসিজি পরীক্ষা;চেস্ট, অক্সিমিটার;আলট্রাসনোগ্রাফি;ডায়াবেটিস

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে ক্যাম্প ভেন্যুতে উপস্থিত থাকতে হবে। অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ ছাড়াও চিকিৎসকদের রেফারেন্স, ফলোআপ ও ওষুধ সংক্রান্ত দিকনির্দেশনাও প্রদান করা হবে।

প্রতিবেদক:আমির ফয়সাল

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

চিকিৎসা ও দক্ষতা উন্নয়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের হেল্প ক্যাম্প

প্রকাশঃ ০৪:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫