ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়ক অবরোধ করে বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদ

  • প্রকাশঃ ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 132

বুধবার সকালে বগুড়া সদরের গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্যালয়ের আংশিক কিছু ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে।
সরে জমিনে ও ছাত্রীদের অভিযোগে জানা গেছে, গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক মাষ্টারের সাথে জনৈক একজন ছাত্রীর দাঁড়ানো একটি ছবি ফ্যাক আইডি থেকে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের কিছু ছাত্রী বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে। এতে জন সাধারণের ভোগান্তির সৃষ্টি হলে সেনাবাহিনীর একটি টিম এসে ছাত্রীদের বুঝিয়ে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে রাস্তায় যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়ে তারা চলে গেলে স্থানীয় কিছু ব্যক্তিদের ইন্ধনে ছাত্রীরা আবারও মহাসড়ক অবরোধ করে। বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেয়ে উপজেলা শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ ও একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান প্রতিনিধি করে পাঠিয়ে দিলে তারা এসে ছাত্রীদের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করলে তারা অবরোধ তুলে নেয়। এবিষয়ে সিদ্দিক মাষ্টারের সাথে কথা বললে তিনি জানান আমার সততা ও ন্যায় নিষ্ঠায ঈশ্বানিত হয়ে কতিপয় ব্যক্তি কিছু ছাত্রীদেরকে দিয়ে আমার মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।তাছাড়া যে ছাত্রী সম্পর্ক নিয়ে তারা রাস্তা অবরোধ করেছিল তাহা মিথ্যা বলে স্কুল কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পেরেছেন।এব্যাপারে প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব খানের সাথে কথা বললে তারা জানান অভিযোগ বিহীন একটি ইস্যু নিয়ে কতিপয় ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে ঠিক করেনি। এতে করে স্কুলের মান ক্ষুন্ন হয়েছে আর সিদ্দিক মাষ্টারের বিরুদ্ধে আনিত অভিযোগ ঠিক নয়। তারপরও আমরা গভীর ভাবে তদন্ত করছি, যদি তা ঠিক হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব। সিদ্দিক মাষ্টার আরও জানান প্রশাসনিক ভাবে যদি তদন্ত করে আমার কোন সংশ্লিষ্টতা পায় তাহলে আমি যে কোন শাস্তি মেনে নিব।

প্রতিবেদক:আসিফ মাহবুব

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

মহাসড়ক অবরোধ করে বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিবাদ

প্রকাশঃ ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫