ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫ দফা দাবি ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশঃ ০৪:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • / 92

সারাদেশব্যাপি সুনামগঞ্জেও মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ৮ম প্রকল্প শুরু করা, পবিত্র ঈদুল আজহার আগে ৫ মাসের বকেয়া বেতন প্রদান ও বেতনবৃদ্ধির সহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ।

দাবি আদায়ে শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষকরা। পরবর্তীতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত হয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করলে শিক্ষকরা প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাক—প্রাথমিক শিক্ষার প্রসার হয়েছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, কোরআন শিক্ষা দেয়া হয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আমরা সামজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। ধর্মমন্ত্রণালয়ে এখনও ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন। তারাই এখন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অনুমোদনের ক্ষেত্রে গড়িমসি করছেন। কিন্তু আমাদেও বেতন বকেয়া থাকছে। ৫ মাসের বকেয়া বেতন অনতিবিলম্বে আমাদের দিতে হবে। এছাড়াও বেতন বৃদ্ধি করাসহ প্রকল্পটি চালু রাখতে হবে।

মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা হাবিবুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশি।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা নুরুজ আলী, মাওলানা নাজমুল হক, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা সুহেল আহমেদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শাহনুর, সৈয়দ জিয়াউর রহমান, আবু সুফিয়ান, প্রমুখ।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি। আমি আপনাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেব। বর্তমান সরকার জনবান্ধন সরকার। আমরা আশা করি, আপনাদের দাবিগুলো ঈদের আগেই নিষ্পত্তি করে দিবেন।র করা হয়েছে।

প্রতিবেদক: তুর্য দাস

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫ দফা দাবি ও স্মারকলিপি প্রদান

প্রকাশঃ ০৪:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫